করোনাকালের ডায়েরি: আমার চিকিৎসক বাবা
করোনাভাইরাসের কারণে স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। তারপর থেকে বাবার সঙ্গে খেলাধুলা করে ঘরেই সময় কাটছিল।
আমার বাবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক। ঈদের দশ দিন আগে হঠাৎ বাবাকে হাসপাতালে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের সেবা করার দায়িত্ব দেওয়া হলো।
একুশ দিন বাবা আর ঘরে আসতে পারবে না। বাবার সঙ্গে একুশ দিন খেলতে পারবো না।
এবার ঈদেও বাবাকে কাছে পাইনি। প্রত্যেকবারই ঈদে বাবা আমাকে নতুন জামা কিনে দেয়, বাইরে বেড়াতে নিয়ে যায়। এবার কিছুই হলো না।
ঈদের দিন বাবা হোটেলে আর আমি ঘরে বসে ভিডিওতে কথা বলেছি। তবু মন খারাপ করিনি। বাবা কত্তো মানুষকে সেবা দিয়ে সুস্থ করে তুলছে। এজন্য আমি অনেক খুশি।
একুশ দিন শেষ করে বাবা যখন আবার চলে আসলো কি যে আনন্দ হয়েছে আমার। আবার আমরা একসঙ্গে খেলা করছি। আমি আর আমার ছোট বোন।
নুসাইবা রহমান ও তার বাবা মোস্তাফিজুর রহমান
লেখক পরিচিতি: শিক্ষার্থী, তৃতীয় শ্রেণি, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়
| কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি,সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com। সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না! |
