২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আঁকি আনারস

বর্ষাকালে তুমি এখন পর্যন্ত কী কী ফল খেয়েছো? পেয়ারা? জাম্বুরা? আর আনারস? তবে আনারস একটা বিশাল ফল। দেখতেও কেমন অদ্ভুত। মাথার উপরে পাতার একটা মুকুট থাকে। শরীর জুড়ে এত্ত এত্ত কাঁটার মতো থাকে। আবার মাথায় যেমন মুকুট থাকে শরীরের নিচের দিকেও পাতার একটা স্কার্টের মতো থাকে। সব মিলিয়ে আনারস একটা অদ্ভুত ফল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>>আজিজি ফাওমি খান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2015, 04:52 PM

Updated : 12 Oct 2022, 04:10 PM

একটু দাঁড়াও! একটা আনারস কিন্তু একটি ফল না। একটি আনারস ঐ গাছের অনেকগুলো ফলের সমন্বয়ে তৈরি একটি যৌগিক ফল। তবে ভয় পেও না। আমরা আজ আলাদা আলাদা সব ফলগুলো আকা শিখবো না। আমরা একটা গোটা আনারস একবারেই আঁকা শিখবো।

 

যা যা লাগবে—

১। পেনসিল

২। ই-রেজার

৩। শার্পনার

৪। কাগজ

৫।রঙ

 

যেভাবে আঁকবো

ধাপ ১- প্রথমে একটি পেটমোটা বড় উপবৃত্ত আঁকি।

ধাপ ২- এবার ছবির মত করে ওই উপবৃত্তটির উপরে আরেকটি ছোট চ্যাপ্টা উপবৃত্ত আঁকি।

ধাপ ৩- এবার ঠিক ছবিতে যেমন দেখা যাচ্ছে, ঠিক তেমনি করে উপবৃত্ত দুটি দুইপাশে দুটি দাগ দিয়ে এক করে ফেলি।

ধাপ ৪- দেখো, কেমন করে আনারসের আকৃতি চলে এলো!

ধাপ ৫- এবার ছবির মত করে আনারসের গায়ে কোনাকোনি দাগ কেটে বরফি আকৃতির অনেকগুলো ঘর তৈরি করি।

 

ধাপ ৬- এবার প্রতিটি ঘরে ছবিতে যেভাবে দেখানো হয়েছে, সেভাবে আনারসের গায়ে যে কাঁটা থাকে, সেগুলো এঁকে ফেলি।

ধাপ ৭- এবার আনারসের উপরের অংশে আনারসের পাতা আঁকি।

ব্যস, হয়ে গেল আমাদের আনারস। এবার এটাকে রঙ করার পালা।

আমাদের আনারসের রঙ হালকা হলুদ। তোমাদের আনারসের রঙ কি?

ছবি দেখুন