২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

B থেকে প্রজাপতি

তোমরা কি জানো বি মানে কী? ইংরেজি ভাষার দ্বিতীয় বর্ণ B, আবার ইংরেজি Bee শব্দের বাংলা অর্থ হচ্ছে, মৌমাছি। আমরা অবশ্য আজকে B থেকে Butterfly মানে প্রজাপতি আঁকবো। কীভাবে? খুবই সহজ। চলো, ধাপে ধাপে শিখে নেই কীভাবে B থেকে প্রজাপতি আঁকা যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>>আজিজি ফাওমি খান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2015, 07:14 PM

Updated : 12 Oct 2022, 04:07 PM

যা যা লাগবে—

১। সাদা কাগজ

২। পেন্সিল

৩। ইরেজার

৪। সার্পনার

৫। রঙ

 

যেভাবে আঁকবো--

ধাপ ১- প্রথমে সোজা একটা রেখা টানি। এ রেখাটি একটু পিনের মতো; মাথাটা একটু মোটা নিচে ক্রমশ সরু হবে। এটা হবে প্রজাপতিটার শরীর। উপরের অংশটি হচ্ছে মাথা তাই সেটা একটু মোটা।

ধাপ ২- এবার রেখাটির ডানদিকে ছবির মতো করে বড় হাতের ‘বি’ আঁকি।

ধাপ ৩- এরপর রেখাটির বামদিকে ছবির মতো করে একটি উল্টো ‘বি’ আঁকি। কী মনে হচ্ছে না এটি একটি প্রজাপতি?
ধাপ ৪- এখন আসো কমা ( , ) চিহ্নের মতো করে প্রজাপতির মাথায় ছবিতে দেখানো দিক অনুসরণ করে দুইটা শুঁড় আঁকি।

 

ধাপ ৫- প্রজাপতির পাখার গায়ে নিজের মনের মতো নকশা তুলে দাও। তাহলেই আঁকা হয়ে গেল আমাদের প্রজাপতি।

এবার প্রজাপতিটিকে রঙ করার পালা। আমাদের প্রজাপতির রঙ বেগুনি আর তার পাখায় লাল-নীল রঙের বল নকশা করা। তোমাদের প্রজাপতিটির রঙ কী?

খুব সহজে প্রজাপতি আঁকা যায়