আড়ালে থাকা স্নায়ুর কথা
তোমার হাতের উপর যদি একটি মশা কামড় দেয় তবে, তুমি কীভাবে তা টের পাও বলতো? কিংবা যদি পেনসিলের খোঁচা লাগে সে অনুভূতিটাই বা কীভাবে হয় জানো? আমাদের পুরা শরীরে একটা সিস্টেম কাজ করে, যার নাম স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম। সব স্নায়ুগুলোর জন্যই তুমি যে কোনো স্পর্শ, গন্ধ বা ব্যথার অনুভূতি টের পাও।
আজকে আমরা জানবো আমাদের শরীরের এই স্নায়ুতন্ত্রের সব জানা-অজানা ব্যাপার। চলো জেনে ফেলি।
স্নায়ুতন্ত্রে উপাদান গুলোর মধ্যে নিউরন, গ্লিয়াল কোষ এবং অ্যাক্সন, এ তিনে মিলে পুরো শরীরে স্নায়ু সংকেত পাঠানোর কাজটি করে। আমাদের শরীর এর স্নায়ুতন্ত্রের দুটি প্রধান ভাগ সম্পর্কে জেনে নেয়া যাক--
- স্নায়ুতন্ত্র খুবই জটিল একটি কাঠামো। এতে যেসব স্নায়ু আর নিউরন থাকে,সেগুলো পুরো শরীরের প্রতিটি অংশে সংকেত পরিবহণ করে বিভিন্ন কাজ সম্পাদনে সাহায্য করে।
- মানুষ এবং সেসব প্রাণী যাদের মেরুদণ্ড এবং শিরদাঁড়া আছে তাদের ভারটিব্রাটা শ্রেণির প্রাণী বলে। এদের স্নায়ুতন্ত্রের দুইটি ভাগ রয়েছে, সেন্ট্রাল স্নায়ুতন্ত্র(সিএনএস)এবং পেরিফেরাল স্নায়ুতন্ত্র(পিএনএস)।
- মস্তিষ্ক, সুষুম্না কাণ্ড এবং চোখের রেটিনা মিলে কেন্দ্রীয় স্নায়ু তন্ত্র বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সংক্ষেপে সিএনএস নামক অংশ গঠিত। মস্তিষ্ক খুলি দ্বারা পরিবেষ্টিত এবং সুষুম্না কাণ্ড কশেরুকা দ্বারা ঘেরা থাকে।
- অন্যান্য স্নায়ুতন্ত্রের অংশ পেরিফেরাল নার্ভাস সিস্টেম বা পিএনএস এর অন্তর্ভুক্ত। সিএনএস এর সঙ্গে শরীরের যোগাযোগ রক্ষা করতে পিএনএস সাহায্য করে।
- স্নায়ুগুলো লম্বা তন্তুর মত অ্যাক্সন দিয়ে ঘেরা এবং আবদ্ধ অবস্থায় থাকে এবং এইভাবে স্নায়ুকোষ গঠিত হয়। স্নায়ুকোষ নিউরন এবং গ্লিয়াল কোষ নিয়ে গঠিত।
- Gial (অথবা Glia) কোষ শব্দটি এসেছে গ্রীক শব্দ "Glue" থেকে। এগুলি কাঠামো দান করতে এবং নিউরন কে সাহায্য করতে বিশেষভাবে তৈরি। তারা নিউরন কে জায়গা মতো ধরে রাখতে, নিউরনে পুষ্টি পৌছিয়ে দিতে, জীবাণু ধ্বংস করতে, মৃত নিউরন সরিয়ে ফেলতে এবং নিউরনে অ্যাক্সন এর কাজ করতে সাহায্য করে।
- কয়েক ধরণের গ্লিয়াল কোষ মায়েলিন নামে এক প্রকার পদার্থ ক্ষরণ করে যেটি অ্যাক্সন কে ঘিরে রাখে এবং খুব দ্রুত সংকেত পাঠাতে সাহায্য করে।
- নিউরন দ্রুত এবং ঠিকভাবে অ্যাক্সনের সাহায্যে তড়িৎ-রাসায়নিক মাধ্যমে সংকেত পাঠায় অন্যান্য কোষে। নিউরন আবার দুই রকমের, সেনসোরি নিউরন এবং মোটর নিউরন।
- সেনসোরি নিউরন আলো, স্পর্শ এবং শব্দ স্নায়ু সংকেতে পরিবর্তন করে যা আবার সিএনএস-এ পাঠানো হয় এবং সিএনএস আমাদের পুরো শরীর কে ঐ সংকেত ও চারপাশের পরিবেশ বুঝতে সাহায্য করে।
- মোটর নিউরন পেশী ও গ্রন্থি চালাতে স্নায়ু সংকেত পাঠায়।
- মানুষের মস্তিষ্কে প্রায় ১০০ বিলিয়ন নিউরন এবং সুষুম্না কাণ্ডে প্রায় ১৩.৫ মিলিয়ন নিউরন রয়েছে।
- স্নায়ুতন্ত্র প্রতি সেকেন্ডে প্রায় ১০০মিটার সংকেত পাঠাতে সক্ষম।
- বিজ্ঞানের যে শাখায় স্নায়ুতন্ত্র নিয়ে আলোচনা হয় তাকে স্নায়ুবিজ্ঞান বলে। নিউরোলজি মেডিকালের একটি শাখা যেখানে ডাক্তার ও সার্জেনদের বলা হয় নিউরোলজিস্ট এবং নিউরোসার্জন।
- আমাদের স্নায়ু যে কোন শারীরিক আঘাতের জন্য ক্ষতিগ্রস্ত হতে পারে এবং এ ক্ষতি অনেক মারাত্মক হতে পারে। এ ক্ষতির কারণে অনুভূতি হ্রাস অথবা পেশীর উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারে।
