ক্যান্সার চিকিৎসায় সচেতন নন ব্রিটিশরা
গবেষণায় দেখা গেছে, ক্যান্সারের লক্ষণ বুঝতে পারার পরও রোগীরা এর প্রতিকারের জন্য সহজে ডাক্তারের শরণাপন্ন হন না। ডাক্তারের কাছে এ ব্যাপারে মুখ খোলাটা তারা বিব্রতকর বলেই মনে করেন।
উন্নত চিকিৎসা ব্যবস্থা থাকা সত্ত্বেও ব্রিট্রেনে অন্যান্য দেশের তুলানায় ক্যান্সার প্রতিরোধের হার তুলনামূলকভাবে কম।
এক গবেষণায় দেখা গেছে- ক্যান্সারের লক্ষণ বুঝতে পারার পরও রোগীরা এর প্রতিকারের জন্য সহজে ডাক্তারের শরণাপন্ন হন না। ডাক্তারের কাছে এ ব্যাপারে মুখ খোলাটা তারা বিব্রতকর বলেই মনে করেন। আর সে কারণেই সেখানে ক্যান্সার প্রতিরোধের হার কম।
গবেষণা প্রতিবেদনটি তৈরিতে ছয়টি উচ্চ আয় ও উন্নত দেশকে অন্তর্ভূক্ত করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
প্রায় বিশ হাজার প্রাপ্ত বয়স্ক নারী-পুরুষের ওপর চালানো গবেষণায় দেখা গেছে- ব্রিটিশরা অস্ট্রেলিয়া, কানাডা, নরওয়ে, সুইডেনের মানুষদের মতো ক্যান্সার সচেতন হলেও এর লক্ষণ চোখে পড়ার পর ডাক্তারের কাছে যেতে চায় না।আর এক তৃতীয়াংশ নাগরিকই ডাক্তারের সময় নষ্ট হবে ভেবে চিকিৎসা নিতে যায় না।
লন্ডনের কিংস কলেজ এবং ইউনিভার্সিটি কলেজ অব লন্ডনের গবেষকরা গবেষণা করে দেখেছেন, যুক্তরাজ্যের ৫০ এবং পঞ্চাশোর্ধ নাগরিকদের প্রতি ছয় জনে একজন তাদের ক্যান্সারের আলামতগুলো ডাক্তারের কাছে বলতে বিব্রত বোধ করে।
ব্রিটিশ জার্নাল অব ক্যান্সারে তারা বলেন, উন্নত চিকিৎসা ব্যবস্থা থাকা সত্ত্বেও কেন যুক্তরাজ্যে ক্যান্সার থেকে বেঁচে যাওয়ার হার কম তা এ থেকে কিছুটা বোঝা যায়।
গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, অন্যান্য দেশের তুলেনায় যুক্তরাজ্য ক্যান্সার প্রতিরোধে অনেক পিছিয়ে।
