২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে সোয়াইন ফ্লুতে দুই নারীর মৃত্যু

চীনের রাজধানী বেইজিংয়ে ‘সোয়াইন ফ্লু’ নামে পরিচিত ‘এইচ১এন১’ ভাইরাস আক্রান্ত হয়ে গত ১০ দিনে দুই নারীর মৃত্যু হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানানো হয়েছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 19 Jan 2013, 06:03 AM

Updated : 23 Aug 2022, 10:04 AM

২০১০ সালের পর বেইজিংয়ে এ ভাইসারে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা এটিই প্রথম।

বেইজিংয়ের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের বরাত দিয়ে সংবাদপত্র বেইজিং ডেইলি রোববার তাদের ওয়েবসাইটে এ তথ্য জানায়।

বেইজিং ডেইলি জানায়, গত শুক্রবার ৬৫ বছর বয়সী এক ক্যান্সার রোগীর মৃত্যু হয় এ ভাইরাসে আক্রান্ত হয়ে। এর আগে গত ২৭ ডিসেম্বর ২২ বছর বয়সী এক অভিবাসী শ্রমিকের মৃত্যু হয় একই কারণে।

রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের পরিচালক ডেং ইং জানান, গত পাঁচ বছরের মধ্যে বেইজিংয়ে ফ্লুতে আক্রান্তের হার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ফ্লুয়ের কারণের মধ্যে এইচ১এন১ ভাইরাসে আক্রান্তের ঘটনাই বেশি।

বেইজিংসহ চীনের অন্যান্য অংশে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে এইচ১এন১ ভাইরাসে আক্রান্ত হওয়ার হারও বাড়ছে বলে জানান তিনি।

২০০৯ সালে ‘সোয়াইন ফ্লু’ নামে পরিচিত এ ভাইরাস যুক্তরাষ্ট্র ও মেক্সিকো থেকে শুরু হয়ে ছয় সপ্তাহের মধ্যে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, ওইসময় সোয়াইন ফ্লু আক্রান্ত হয়ে প্রায় সাড়ে ১৮ হাজার মানুষ মারা যায়।

তবে গত জুন মাসে এ সংস্থার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এ পর্যন্ত সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২ লাখ ৮৪ হাজার ৫০০ জন থেকে শুরু করে ৫ লাখ ৭৯ হাজার জন পর্যন্ত হতে পারে।