২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোটা হলেই হৃদরোগের ঝুঁকি বাড়ে না

সাধারণত ধারণা করা হয় মোটা মানুষদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। কিন্তু সবসময় এ ধারণা ঠিক নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2012, 02:02 PM

Updated : 24 Aug 2022, 11:26 AM

নিউইয়র্ক, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সাধারণত ধারণা করা হয় মোটা মানুষদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। কিন্তু সবসময় এ ধারণা ঠিক নয়। যুক্তরাজ্যের গবেষকরা বলছেন, রক্তচাপ, রক্তে শর্করার পরিমাণ, কলেস্টেরল ও সি-রিঅ্যাকটিভ প্রোটিনের মাত্রা স্বাভাবিক থাকলে কেউ মুটিয়ে গেলেও সে হৃদরোগের ঝুঁকিমুক্ত। ইউনিভার্সিটি কলেজ লন্ডনে’র প্রধান সহযোগী গবেষক মার্ক হামার বলেছেন, “মোটা লোকদের মধ্যে একমাত্র তারাই হৃদরোগের ঝুঁকিতে রয়েছে যারা মুটিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পরিপাকক্রিয়া সংক্রান্ত অন্যান্য স্বাস্থ্য ঝুঁকিতে আছে।” রয়টার্স হেলথকে তিনি বলেন, “যাদের পরিপাকক্রিয়া সম্পর্কিত স্বাস্থ্য ঠিক আছে তারা মোটা হলেও পরবর্তীতে তাদের হৃদরোগের ঝুঁকি নেই।” অন্যদিকে, পরিপাকক্রিয়া সংস্ক্রান্ত স্বাস্থ্য যাদের ঠিক নেই, তারা মোটা না হলেও ওই সমস্যায় ভোগা মুটিয়ে যাওয়া লোকদের মতো তারাও সমান হৃদরোগের ঝুঁিকতে রয়েছেন বলে জানিয়েছেন গবেষকরা। ইংল্যান্ড ও স্কটল্যান্ডের ২২ হাজারের বেশি মধ্যবয়সী ব্যক্তিদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে এ সিদ্ধান্তে পৌঁছেছেন তারা। যুক্তরাষ্ট্রের ‘জার্নাল অব ক্লিনিক্যাল এ্যানডোক্রিনোলজি এন্ড মেটাবলিজম’ নামক সাময়িকীতে গবেষণা নিবন্ধটি প্রকাশিত হয়েছে। গবেষকদের মতে, গবেষণায় প্রাপ্ত তথ্য অনুযায়ী, হৃদরোগের ঝুঁকি নিরূপণে শরীরের অতিরিক্ত ওজনের চেয়ে পরিপাকক্রিয়া সংক্রান্ত বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, উচ্চতা ও ওজনের ভিত্তিতে কাঙ্খিত ওজনের চেয়ে ৩০ কেজি বা তার বেশি ওজন হলে তা স্থুলতা বলে গণ্য করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৫৬ঘ.