ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাধ্যমিক পরীক্ষায় এবার ঢাকা বোর্ডে শীর্ষে থাকা ২০টি প্রতিষ্ঠানের মধ্যে ১৬টি ঢাকা মহানগরীর। এছাড়া টাঙ্গাইল ও ময়মনসিংহের দুটি করে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।
বোর্ডে গত দুই বছরের মতো এবারও শীর্ষস্থান ধরে রেখেছে রাজউক উত্তরা মডেল স্কুল। এ স্কুলের ৪১২ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৪০৬ জন।
নিবন্ধিত শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর শতকরা হার, শতকরা পাসের হার, মোট পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ প্রাপ্তির হার, পরীক্ষার্থীর সংখ্যা ও প্রতিষ্ঠানের গড় জিপিএ- এই পাঁচটি সূচক মূল্যায়ন করে সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা করা হয়েছে। তাতে রাজউক স্কুলের পয়েন্ট ৯৭ দশমিক ১৯।
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজকে পেছনে ফেলে ঢাকা বোর্ডে দ্বিতীয় স্থানে উঠে এসেছে শামসুল হক খান উচ্চ বিদ্যালয়, প্রতিষ্ঠানটির পয়েন্ট ৯৫ দশমিক ৪২। এ প্রতিষ্ঠানের ৫০২ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৪৪৯ জন।
৯৫ দশমিক ২৩ পয়েন্ট নিয়ে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ রয়েছে তৃতীয় স্থানে। এ প্রতিষ্ঠানের ১২১৩ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ১০৪০ জন।
চতুর্থ স্থানে রয়েছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, তাদের পয়েন্ট ৯৩ দশমিক ২৮। এ প্রতিষ্ঠানের ১২৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০১০ জন। ফেল করেছে দুই শিক্ষার্থী।
উত্তীর্ণের হার শতভাগ নিয়ে পঞ্চম স্থানে থাকা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। প্রতিষ্ঠানটির অর্জিত মোট পয়েন্ট ৯১ দশমিক ১২। এ প্রতিষ্ঠানের ৩৮২ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩২০ জন।
৯১ পয়েন্ট নিয়ে টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ ষষ্ঠ স্থানে রয়েছে। এ শিক্ষা প্রতিষ্ঠানের ৫২ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই জিপিএ-৫ পেয়েছে।
মতিঝিল গভ. বালক উচ্চ বিদ্যালয় ৯০ দশমিক ৯৮ পয়েন্ট নিয়ে রয়েছে সপ্তম স্থানে। এ প্রতিষ্ঠানের ৩৫০ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৮৮ জন। একজন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।
৯০ দশমিক ৭৭ পয়েন্ট নিয়ে মণিপুর উচ্চ বিদ্যালয় রয়েছে অষ্টম স্থনে রয়েছে। এ স্কুলের ১০৯৮ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭৬৯ জন। একজন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।
নবম স্থানে রয়েছে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ, তাদের পয়েন্ট ৯০। এ প্রতিষ্ঠানের ৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই জিপিএ-৫ পেয়েছে।
৮৯ দশমিক ৪৭ পয়েন্ট নিয়ে ময়মনসিংহ জিলা স্কুল দশম স্থানে রয়েছে। এ প্রতিষ্ঠানের ২৬৫ জন শিক্ষার্থীর মধ্যে সবাই পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ২২৩ জন।
গভ. ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয় রয়েছে একাদশ স্থানে, তাদের পয়েন্ট ৮৯ দশমিক ৩০। এ শিক্ষা প্রতিষ্ঠানের ২৬৭ জন শিক্ষার্থীর মধ্যে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২২২ জন।
মতিঝিল মডেল উচ্চ বিদ্যালয় ৮৮ দশমিক ৭৫ পয়েন্ট পেয়ে দ্বাদশ স্থানে রয়েছে। এ স্কুলের ১২৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮৮৪ জন। একজন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।
ত্রয়োদশ স্থানে রয়েছে হলিক্রস গার্লস স্কুল অ্যান্ড কলেজ, তাদের পয়েন্ট ৮৮ দশমিক ৫৭। এ প্রতিষ্ঠানের ১৭৬ জন শিক্ষার্থীর মধ্যে সবাই পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ১৫৬ জন।
সেন্ট যোশেফ উচ্চ বিদ্যালয় ৮৮ দশমিক ১৩ পয়েন্ট নিয়ে চতুর্দশ স্থানে রয়েছে। এ স্কুলের ১৭৬ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৫৬ জন।
৮৮ দশমিক ০৭ পয়েন্ট নিয়ে পঞ্চদশ স্থানে রয়েছে উদয়ন বিদ্যায়ন। এ প্রতিষ্ঠানের ১৪৯ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৩৩ জন।
মতিঝিল গভ. গালর্স হাই স্কুল রয়েছে ষষ্ঠদশ স্থানে, তাদের পয়েন্ট ৮৭ দশমিক ১৫। এ প্রতিষ্ঠানের ২৮৫ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২২২ জন।
৮৬ দশমিক ৯০ পয়েন্ট নিয়ে টাঙ্গাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রয়েছে সপ্তদশ স্থানে। এ প্রতিষ্ঠানের ৪৭ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৩ জন।
ঢাকার বীর শায়েস্তা নূর মোহাম্মদ পাবলিক কলেজ ৮৬ দশমিক ৫৮ পয়েন্ট নিয়ে রয়েছে অষ্টদশ স্থানে। এ প্রতিষ্ঠানের ২২০ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৭৩ জন।
শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ ৮৬ দশমিক ৪৭ পয়েন্ট নিয়ে রয়েছে ঊনবিংশ স্থানে। এ প্রতিষ্ঠানের ২১১ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৭২ জন। পাস করেছে সবাই।
এছাড়া ধানমণ্ডি গভ. বয়েজ উচ্চ বিদ্যালয় ৮৬ দশমিক ১৬ পয়েন্ট নিয়ে ২০তম স্থানে রয়েছে। এ প্রতিষ্ঠানের ৩০০ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২০৮ জন। অকৃতকার্য হয়েছে একজন শিক্ষার্থী।
এবার মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ৮৬ দশমিক ৩৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে এবার, যাদের মধ্যে ৮২ হাজার ২১২ জন অর্জন করেছে পূর্ণাঙ্গ জিপিএ।
গত বছর মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ৮২ দশমিক ৩১ শতাংশ শিক্ষার্থী পাস করে। এবার পাসের হার বেড়েছে ৪ দশমিক ০৬ শতাংশ।
এবার ৮৫ দশমিক ৪১ শতাংশ ছাত্রী এবং ৮৭ দশমিক ২৭ শতাংশ ছাত্র পাস করেছে। ছাত্রীদের থেকে ছাত্রদের পাসের হার এক দশমিক ৮৬ শতাংশ বেশি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/২১৪৭ ঘ.
bdnews24