২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাগীব-রাবেয়া মেডিকেলে কাজে ফিরেছে শিক্ষানবিশ চিকিৎসকরা

দুই সহকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর কাজে যোগ দিয়েছেন সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের শিক্ষানবিশ চিকিৎসকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2011, 07:12 AM

Updated : 24 Aug 2022, 03:38 PM

সিলেট, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই সহকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর কাজে যোগ দিয়েছেন সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের শিক্ষানবিশ চিকিৎসকরা। রোববার সকালে কলেজ কর্তৃপক্ষ শিক্ষানবিশ চিকিৎসক আলেয়া ফেরদৌস নিপা ও সেতু ভৌমিকের এক মাসের সাময়িক বহিষ্কারাদেশ স্থগিত করে। তিনদিন কর্মবিরতির পর সেদিনই কাজে ফেরেন আন্দোলনকারীরা। শৃঙ্খলা ভঙ্গের কারণ দেখিয়ে কলেজ কর্তৃপক্ষ বৃহস্পতিবার নিপা ও সেতুকে এক মাসের জন্য সাময়িক বহিষ্কার ও তাদের আবাসন সুবিধা বাতিল করেছিলো। কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার থেকে শতাধিক শিক্ষানবিশ চিকিৎসক কর্মবিরতি শুরু করেছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এমআই/১৩০৩ ঘ.