সিরাজগঞ্জ, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় আরো দুই জন অ্যানথ্রাক্স বা তড়কা রোগী সনাক্ত হয়েছে।
সোমবার তাদের সনাক্ত করা হয় বলে জেলা সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে।
এ নিয়ে জেলার অ্যানথ্রাক্স আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫১।
সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের স্যানিটারি ইন্সপেক্টর রামচন্দ্র সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শাহজাদপুর উপজেলার পোতাদিয়া ইউনিয়নের মহারাজপুর গ্রামে এক জন এবং রূপবাতি ইউনিয়নের কুঠিবাড়ি গ্রামে এক জনকে নতুন করে অন্যানথ্রাক্স আক্রান্ত হিসেবে সনাক্ত করা হয়েছে।
আক্রান্তদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
সিভিল সার্জন ডা. নাজিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আক্রান্ত এলাকায় অ্যানথ্রাক্স বিষয়ে সচেতনতা বাড়াতে প্রচার প্রচারণা চলছে।
সাধারণতঃ অ্যানথ্রাক্স আক্রান্ত পশু জবাই, মাংস কাটা ও ধোয়া বা পরিষ্কার করার সময় অ্যানথ্রাক্সের জীবাণু মানুষে সংক্রমিত হয়। এ জন্য এসব ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৭৫২ ঘ.
bdnews24