২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাস্থ্য মেলায় এইডস রোগীর প্রতি ভালোবাসা

এইডসকে না বলি রোগীকে নয়-এই অঙ্গীকারের মধ্য দিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এইডস রোগীর প্রতি ভালোবাসা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2011, 01:16 PM

Updated : 24 Aug 2022, 02:31 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এইডসকে না বলি রোগীকে নয়-এই অঙ্গীকারের মধ্য দিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এইডস রোগীর প্রতি ভালোবাসা জানিয়েছেন। বিশ্ব ভালোবাসা দিবসে সোমবার ধানমণ্ডির সাতমসজিদ রোডে আয়োজিত স্বাস্থ্য মেলায় শিক্ষার্থীরা ক্রিকেটের স্বাক্ষর ব্যাটে এই অঙ্গীকার স্বাক্ষর করেন। জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হসপিটাল (জেবিএফএইচ) এবং ইউএন এইডস যৌথ উদ্যোগে এই স্বাস্থ্য মেলার আয়োজন করে। শোভাযাত্রা, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিত্র প্রদর্শনী এবং মিনি পিচে শিশুদের সাথে প্রাক্তন ক্রিকেটারদের ক্রিকেট খেলা ছিলো স্বাস্থ্যমেলার প্রধান আকর্ষন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান মন্ত্রীর শিক্ষা, সামাজিক উন্নয়ন ও রাজনীতি বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডা. আলাউদ্দিন আহমেদ, বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক রকিবুল হাসান চৌধুরী, চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার, বিশিষ্ট্য গণমাধ্যম ব্যক্তিত্ব ও চ্যানেল আই এর বার্তা প্রধান শাইখ সিরাজ, প্রাক্তন জাতীয় ক্রিকেট দলের কোচ ও ক্রিকেট লেখক জালাল আহমেদ চৌধুরী, এটিএন নিউজ এর ক্রীড়া সম্পাদক খান মো. ইসলাম দিলু খন্দকার, ডা. মুনির আহমেদ, সোস্যাল মোবিলাইজেসান এন্ড অ্যাডভাইজার ইউএনএইডস, লেখক এমদাদুল হক মিলন, অভিনেতা আফজাল হোসেন। এ ছাড়া সাংস্কৃতিক ব্যক্তিত্ব, চিত্রশিল্পী, সরকারি-বেসরকারি কর্মকর্তা, বিশেষজ্ঞ চিকিৎসকসহ দেশের গন্যমান্য ব্যক্তিবর্গ স্বাস্থ্যমেলায় স্বত:স্ফুর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হসপিটাল এর চেয়ারম্যান অধ্যাপক ডা. জেনাইদ শফিক এবং ব্যবস্থাপনা পরিচালক ও বিশেষজ্ঞ লেপারোস্কোপিক সার্জন অধ্যাপক ডা. সরদার এ নাঈম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কেএমএস/১৭০৯ ঘ.