২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শজিমেক কোয়ার্টারে পানি খেয়ে অসুস্থ ১৪

বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের স্টাফ কোয়ার্টারে পানি খেয়ে ১৪ জন অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2011, 03:37 PM

Updated : 24 Aug 2022, 02:31 PM

বগুড়া, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের স্টাফ কোয়ার্টারে পানি খেয়ে ১৪ জন অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। রোববার তাদের ওই হাসপাতালে ভর্তি করা হয়। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর অসুস্থ এই কর্মচারীদের মধ্যে রয়েছেন নার্স, অফিস সহকারী ও নিরাপত্তারক্ষীরা। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোজাম্মেল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কোয়ার্টারে বসবাসরত অনেকেই ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। ধারণা করা হচ্ছে কোয়ার্টারে সরবরাহ করা পানি পান করেই তারা অসুস্থ হয়েছেন। তিনি বলেন, বিষয়টি তদন্ত করতে আজ তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। পাশাপাশি গণপূর্ত বিভাগকেও বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে বলে তিনি জানান। বগুড়া গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল গাফফার দাবী করেন, শজিমেক হাসপাতালের কোয়র্টারে পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার খবর তাকে কেউ জানায়নি। "অফিসিয়ালি জানানো হলে অবশ্যই খতিয়ে দেখা হবে," বলেন তিনি। হাসপাতালের কর্মচারী জাহাঙ্গীর হোসেন বলেন, কোয়ার্টারের পানি খেয়ে শনিবার রাত থেকে তার মত অনেকের পাতলা পায়খানা হওয়ায় হাসপাতালে ভর্তি হতে হয়। রোববারও ১২জন ভর্তি হয়েছে। এদের মধ্যে নার্স মলিদা বেগম, অফিস সহকারী মামুন ও নিরাপত্তা কর্মী রাজুর অবস্থা আশঙ্কাজনক বলে জানান জাহাঙ্গীর হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২৮ ঘ.