ঢাকা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে রাজধানীর ছয়টি ফার্মেসিকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-সচিব আবু তালেবের নেতৃত্বে বৃহস্পতিবার কলাবাগান ও ধানমণ্ডিতে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়।
এক তথ্যবিবরণীতে বলা হয়, মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য সংরক্ষণ করায় ফ্রি স্কুল স্ট্রিট এলাকার মেসার্স শিল্পী, এসএস মেডিকেল হল, জনসেবা ফার্মেসি, জননী মেডিসিন কর্ণার এবং ধানমণ্ডির ক্যাসাভা ফার্মেসি ও আইডিয়াল ফার্মাকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, সংরক্ষণ ও বিতরণের দায়ে কলাবাগান ও ফ্রি স্কুল স্ট্রিট এলাকার আটটি রেস্টুরেন্টকে আরো এক লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে বিসিএসআইআর ও কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধি এবং র্যাব ও ডিএমপির দু'টি টিম অংশ নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এইচএ/২১৩০ ঘ.
bdnews24