২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাস্থ্য অধিদপ্তরে এক পদের নাম পরিবর্তনের নির্দেশ

স্বাস্থ্য অধিদপ্তরের 'মেডিকেল অ্যাসিসটেন্ট' পদকে 'সাব অ্যাসিটেন্ট কমিউনিটি মেডিকেল কর্মকর্তা' পদে রূপান্তরের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2011, 12:54 PM

Updated : 24 Aug 2022, 04:34 PM

ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাস্থ্য অধিদপ্তরের 'মেডিকেল অ্যাসিসটেন্ট' পদকে 'সাব অ্যাসিটেন্ট কমিউনিটি মেডিকেল কর্মকর্তা' পদে রূপান্তরের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এ এন এম বশির উল্লাহর বেঞ্চ এই রায় দেয়। ১৯৯৯ সালে 'সাব অ্যাসিসটেন্ট কমিউনিটি মেডিকেল কর্মকর্তা বাস্তবায়ন কমিটি'র আহ্বায়ক মো. শামসুল হুদার দায়ের করা এক রিট আবেদনে চূড়ান্ত শুনানি শেষে আদালত এই রায় দেয়। আদালতে রিটকারীর আইনজীবী হিসাবে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মো. সাইদুর রহমান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "১৯৯৬ সালে স্বাস্থ্য মন্ত্রণালয় এক গেজেটের মাধ্যমে মেডিকেল অ্যাসিসটেন্ট পদকে সাব অ্যাসিটেন্ট কমিউনিটি মেডিকেল কর্মকর্তা পদে রূপান্তরের আদেশ দেয়। এই আদেশ পরিবার পরিকল্পনা অধিদপ্তর বাস্তবায়ন করলেও স্বাস্থ্য অধিদপ্তর বাস্তবায়ন করেনি।" ১৯৯৯ সালে হাইকোর্টে বিষয়টি চ্যালেঞ্জ করে রিট দায়ের করার পর আদালত রুল দেয়। সেই রুল শুনানি শেষে সোমবার রায় দেয় আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/১৮৫০ ঘ.