ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিকিৎসক ও বিশেষজ্ঞরা সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি সমন্বিত স্বাস্থ্যনীতি তৈরি ও এর বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে 'জাতীয় স্বাস্থ্যনীতি: ফার্মাসিস্টদের প্রত্যাশা' শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তারা বক্তব্য দিচ্ছিলেন। (বিস্তারিত)
অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক আশ্বাস দিয়ে বলেন, সবার অংশগ্রহণে একটি সমন্বিত স্বাস্থ্য নীতি প্রণয়নেই কাজ করছে সরকার। এ নীতি বাস্তবায়নের মাধ্যমে মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে।
'স্বাধীনতা ফার্মাসিস্ট পরিষদ' এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে।
অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারাকাত বলেন, প্রস্তাবিত স্বাস্থ্য নীতিতে ওষুধ উৎপাদন, ব্যবসা ও মজুদের নীতি নেই।
তিনি সমন্বিত স্বাস্থ্য নীতি প্রণয়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে বিশেষ করে শিশুদের পুষ্টিহীনতা ও স্বাস্থ্য হীনতা বাড়ছে।
সতর্ক করে দিয়ে তিনি বলেন, ২০১৬ সালের পর কপিরাইট আইন প্রয়োগ শুরু হলে জীবন রক্ষাকারী ওষুধ গরীব দেশের মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাবে। এখনই এ বিষয়ে উদ্যোগ না নিলে পরিস্থিতি বিরূপ আকার ধারণ করবে।
বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত বলেন, বিগত এক দশকে চারটি স্বাস্থ্যনীতি তৈরি করা হলেও কোনটি বাস্তবায়িত হয়নি। বর্তমান স্বাস্থ্যনীতি জনগণের চাহিদার সঙ্গে সমন্বয় রেখে করার আহবান জানান তিনি।
প্রাণ গোপাল দত্তও জীবনরক্ষাকারী ওষুধ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা ও সুলভে ওষুধ সরবরাহের তাগিদ দিয়ে বলেন, তা না করা গেলে স্বাস্থ্যনীতি জনকল্যাণমুখী হলেও তা বাস্তবায়ন করা কঠিন হবে।
তিনি স্বাস্থ্য, চিকিৎসা, ওষুধ, পুষ্টিসহ সব বিষয় একত্রিত করে একটি সমন্বিত স্বাস্থ্য নীতি করার ওপর জোর দেন।
গোলটেবিলে 'সমন্বিত স্বাস্থ্যনীতিঃ ফার্মাসিস্টদের প্রত্যাশা' শীর্ষক একটি লিখিত প্রবন্ধ পাঠ করেন অধ্যাপক আবু সারা শামসুর রউফ। এতে তিনি বলেন, খাদ্যনীতি, ওষুধনীতি, প্রসাধনী নীতি ও স্বাস্থ্য বিষয়ক শিক্ষা কার্যক্রমকে নিয়ে একটি সমন্বিত নীতি প্রণয়ন করতে হবে।
তিনি স্বাস্থ্য নীতিতে ওষুধ উৎপাদনসহ ফার্মাসিস্টদের ভূমিকা সুস্পষ্টভাবে অন্তর্ভূক্তির দাবি জানান।
স্বাস্থ্যমন্ত্রী তার বক্তব্যে জীবন রক্ষাকারী কম মূল্যের ওষুধের উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক রাখতে বড় ওষুধ কোম্পানিগুলোকে এগিয়ে আসার আহবান জানান।
তিনি দেশীয় ওষুধ প্রস্ততকারক প্রতিষ্ঠানগুলোকে কম মূল্যের ওষুধের উৎপাদন বন্ধ না করার আহ্বান জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, জীবন রক্ষাকারী এসব ওষুধের সরবরাহ যাতে ঠিক থাকে সেজন্য এগুলোর দাম পুনঃনির্ধারণ করা প্রয়োজন। এজন্য স
bdnews24