২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালিক-কর্মচারি সমঝোতা, অ্যাপোলো হাসপাতালে কর্মবিরতি প্রত্যাহার

রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ধর্মঘটী চিকিৎসক ও নার্সদের সঙ্গে কর্তৃপক্ষের সমঝোতা হয়েছে। ছাটাইকৃতদের চার মাসের মূল বেতনসহ আর্থিক সুবিধা দেয়ার ব্যাপারে মতৈক্য হওয়ায় ঘোষিত কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। অ্যাপোলো হাসপাতালের উপ-মহাব্যবস্থাপক সোহরাব হোসেন টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সমস্যার সমাধান হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2008, 09:13 AM

Updated : 26 Aug 2022, 01:31 PM

ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ধর্মঘটী চিকিৎসক ও নার্সদের সঙ্গে কর্তৃপক্ষের সমঝোতা হয়েছে। ছাটাইকৃতদের চার মাসের মূল বেতনসহ আর্থিক সুবিধা দেয়ার ব্যাপারে মতৈক্য হওয়ায় ঘোষিত কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। অ্যাপোলো হাসপাতালের উপ-মহাব্যবস্থাপক সোহরাব হোসেন টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সমস্যার সমাধান হয়ে গেছে। ফলে আন্দোলনে অংশগ্রহণকারীরা কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন।" আন্দোলনকারী চিকিৎসক ডা. ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কর্মসূিচ প্রত্যাহার করে নেওয়ায় আজ রাতের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।" ধর্মঘটের কারণে হাসপাতালে নতুন কোনো রোগী ভর্তি করা হয়নি জানিয়ে তিনি বলেন, যারা ভর্তি ছিলেন তাদের চিকিৎসার কোনো সমস্যা হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ এবং ধর্মঘটী চিকিৎসকরা বলেন, রোববারের আলোচনায় সিদ্ধান্ত হয়েছে, যাদের চাকরিচ্যুত করা হবে তাদের প্রত্যেককে চার মাসের মূল বেতন দেওয়া হবে। যাদের চাকরির বয়স তিন মাস হয়েছে তারাও চার মাসের মূল বেতনের সুবিধা পাবেন।এর সঙ্গে প্রতি বছরের চাকরির জন্য একটি করে মোট বেতন দেওয়া হবে। এছাড়া ছুটি নগদায়ন করা হবে। দুইশ' র বেশি কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত হলে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে উত্তেজনা দেখা দেয়। এর প্রতিবাদে এক দল চিকিৎসক ও নার্স শনিবার সকাল থেকে কর্মবিরতি শুরু করেন। ফলে গুলশানের বসুন্ধরা আবাসিক এলাকার এ বড় হাসপাতালের চিকিৎসাসেবা বিঘি