ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে চিকিৎসক ও নার্সদের কর্মবিরতি রোববার অব্যাহত রয়েছে। কর্তৃপক্ষের ওই উদ্যোগের প্রতিবাদে শনিবার সকাল থেকে তাদের এ কর্মবিরতি শুরু হয়।
অবস্থার পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ অংশীদারসহ বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠকে বসেছেন বলে রোববার সকালে শুধু ডা.ইকবাল হিসেবে নিজের পরিচয়দানকারী একজন চিকিৎসক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। তবে বৈঠকে ধর্মঘটীদের কেউ নেই। সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কর্তৃপক্ষের সঙ্গে টেলিফোনে কথা বলার চেষ্টা করে কাউকে পাওয়া যায়নি।
কর্মবিরতির ফলে গুলশানের বসুন্ধরা আবাসিক এলাকার এ অত্যাধুনিক হাসপাতালে চিকিৎসাসেবা বিঘি
bdnews24