২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যক্ষায় আক্রান্তদের ৯১ শতাংশ চিকিৎসায় ভালো হচ্ছে: কর্মশালায় তথ্য

বাংলাদেশের প্রায় ২১ লাখ ৪০ হাজার প্রাপ্তবয়স্ক মানুষ যক্ষা রোগের ঝুঁকির মধ্যে আছে বলে ঢাকায় শনিবার এক কর্মশালায় জানানো হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলেছেন, সময়মতো চিকিৎসা করালে যক্ষা ভালো হয়। দেশে এ রোগে আক্রান্তদের ৯১ শতাংশই চিকিৎসায় সেরে উঠছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2008, 12:16 PM

Updated : 26 Aug 2022, 01:21 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের প্রায় ২১ লাখ ৪০ হাজার প্রাপ্তবয়স্ক মানুষ যক্ষা রোগের ঝুঁকির মধ্যে আছে বলে ঢাকায় শনিবার এক কর্মশালায় জানানো হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলেছেন, সময়মতো চিকিৎসা করালে যক্ষা ভালো হয়। দেশে এ রোগে আক্রান্তদের ৯১ শতাংশই চিকিৎসায় সেরে উঠছে। স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচির অধীনে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ প্রজেক্ট (পিপিপিপি) এর ওই পর্যালোচনা কর্মশালায় সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে যক্ষা চিকিৎসার সঙ্গে জড়িত চিকিৎসকরা উপস্থিত ছিলেন। জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচি ও যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লিডস যৌথভাবে পিপিপিপি নিয়ে কাজ করবে। কর্মশালার দুটি পর্বে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালক অধ্যাপক ডা. আবু ফয়েজ, উপ-পরিচালক ডা. আবদুল কুদ্দুস, অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বড়