২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএমএমইউ'র শীর্ষ তিনকে সরিয়ে নতুন নিয়োগ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক মো. তাহির, উপ-উপাচার্য অধ্যাপক এমএ মজিদ ও কোষাধ্যক্ষ অধ্যাপক মবিন খানকে অপসারণ করা হয়েছে। মঙ্গলবার রাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মুন্সী জালাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান এতিনজনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2008, 07:44 PM

Updated : 26 Aug 2022, 02:37 PM

ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক মো. তাহির, উপ-উপাচার্য অধ্যাপক এমএ মজিদ ও কোষাধ্যক্ষ অধ্যাপক মবিন খানকে অপসারণ করা হয়েছে। মঙ্গলবার রাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মুন্সী জালাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান এতিনজনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি জানান,নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের ভায়রোলজি বিভাগের অধ্যাপক নজরুল ইসলামকে। এছাড়া দু'জন উপ-উপাচার্য করা হয়েছে যথাক্রমে পেডিয়াট্রিক বিভাগের অধ্যাপক চৌধুরী আলী কাওসার ও প্যাথলজি বিভাগের অধ্যাপক মো. কামাল উদ্দিনকে। কোষাধ্যক্ষ করা হয়েছে মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক রুহুল আমিনকে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় জাল মেডিকেল প্রতিবেদন দেখিয়ে বিএনপির সাবেক সাংসদ মোসাদ্দেক আলী ফালু জামিন নেওয়ার বিষয় নিয়ে মঙ্গলবার কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমএ/জিএনএ/০১৩৪ ঘ.