ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বার্ড ফ্লু সংক্রমণ প্রতিরোধে কিছু সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছে সরকার। মঙ্গলবার সরকারি এক তথ্য বিবরণীতে এ পরামর্শ দেওয়া হয়।
তথ্য বিবরণীতে বলা হয়, হাঁস ও মুরগি আলাদাভাবে পালন এবং ঘর ও খামারের হাঁস-মুরগিকে অতিথি ও বন্য পাখি থেকে দূরে রাখতে হবে। হাঁস-মুরগি অথবা ডিম ধরার পর সাবান বা ছাই দিয়ে ভালভাবে দু'হাত ধুয়ে নিতে হবে।
হাঁস-মুরগির মাংস ভালভাবে সিদ্ধ করে খাওয়ার পরামর্শ দেওয়া হয় তথ্য বিবরণীতে।
এতে বলা হয়, ডিম পুরাপুরি সিদ্ধ করে অথবা দু'পিঠ ভেজে খেতে হবে। খালি হাতে অসুস্থ বা অস
bdnews24