২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝুঁকিপূর্ণ যৌনতা এইচআইভি সংক্রমনকে বিস্ফোরন্মুখ করতে পারে

দেশে পুুরুষদের মধ্যে বিয়ে-বর্হিভূত ঝুঁকিপূর্ণ যৌন আচরণ বাড়ছে। তাই বেড়ে চলেছে এইচআইভি--এইডসসহ বিভিন্ন ধরনের রোগ ছড়িয়ে পড়ার শঙ্কা। আাইসিডিডিআরবি'র এক গবেষণা থেকে এ তথ্য বেরিয়ে এসেছে। গবেষণায় বলা হয়েছে, যৌনকর্মী এবং অন্য সঙ্গীদের সঙ্গে মিলনের উচ্চহার, অথচ কনডম কম হারে ব্যবহারের কারণে এইচআইভি সংক্রমন থেকে সুরক্ষার হার প্রত্যাশামতো বাড়ছেনা। এ পরিস্থিতি এইচআইভি সংক্রমন বিস্ফোন্মুখ হয়ে পড়ার আশঙ্কা ও ইঙ্গিত বহন করে। আইসিডিডিআরবির গবেষক ডা. মাহবুব এলাহী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "যৌনজীবনে আমাদের সতর্ক হওয়ার প্রয়োজন আছে। একদিকে কনডমের ব্যবহার কম, অন্যদিকে একাধিক সঙ্গী। এ কারণে আমরা ঝুঁিকর মধ্যে আছি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2007, 08:06 AM

Updated : 26 Aug 2022, 08:41 PM

মারুফ মল্লিক স্টাফ করেসপনডেন্ট, বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- দেশে পুুরুষদের মধ্যে বিয়ে-বর্হিভূত ঝুঁকিপূর্ণ যৌন আচরণ বাড়ছে। তাই বেড়ে চলেছে এইচআইভি--এইডসসহ বিভিন্ন ধরনের রোগ ছড়িয়ে পড়ার শঙ্কা। আাইসিডিডিআরবি'র এক গবেষণা থেকে এ তথ্য বেরিয়ে এসেছে। গবেষণায় বলা হয়েছে, যৌনকর্মী এবং অন্য সঙ্গীদের সঙ্গে মিলনের উচ্চহার, অথচ কনডম কম হারে ব্যবহারের কারণে এইচআইভি সংক্রমন থেকে সুরক্ষার হার প্রত্যাশামতো বাড়ছেনা। এ পরিস্থিতি এইচআইভি সংক্রমন বিস্ফোন্মুখ হয়ে পড়ার আশঙ্কা ও ইঙ্গিত বহন করে। আইসিডিডিআরবির গবেষক ডা. মাহবুব এলাহী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "যৌনজীবনে আমাদের সতর্ক হওয়ার প্রয়োজন আছে। একদিকে কনডমের ব্যবহার কম, অন্যদিকে একাধিক সঙ্গী। এ কারণে আমরা ঝুঁিকর মধ্যে আছি।" বাংলাদেশের ৬টি জেলায় ৭ হাজার ১২২ জন পুরুষের যৌন আচরণ নিয়ে একটি জরিপ পরিচালনা করে আইসিডিডিআরবি দেখেছে, গত এক বছরে জরিপে অংশ নেয়াদের শতকরা ১৮ ভাগই স্ত্রী ছাড়াও কারো না কারো সঙ্গে সহবাস করেছে। ৫৬ শতাংশ পুরুষ একাধিক সঙ্গীর সঙ্গে মিলিত হয়েছে। একাধিক নারীর সঙ্গে যৌনমিলনের প্রবণতা ৩০ বছরের কম বয়সীদের মধ্যেই সবচেয়ে বেশি দেখা গেছে। তাদের মধ্যে ২৭ ভাগ ছিল অবিবাহিত। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগের অধ্যাপক মো. নজরুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের সমাজে বিয়ে