২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অতিরিক্ত ভিটামিন গ্রহনে ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ে

যারা স্বাস্থের উন্নতির আশায় ক্রমাগত ভিটামিন গ্রহন করেন তাদের ক্ষেত্রে প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বৃদ্ধি পায়। বিশেষ করে এ ক্যান্সারে আক্রান্ত হওয়ার পারিবারিক ইতিহাস থাকলে সম্ভবনা আরও কয়েক গুন বাড়ে। গবেষকরা সম্প্রতি এ তথ্য জানান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2007, 07:04 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

বিশেষকরে যারা মাত্রাতিরিক্ত ভিটামিন এবং সপ্তাহে সাতটির বেশী মাল্টিভিটামিন সেবন করেন তাদের ক্ষেত্রে ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভবনা স্বাভাবিকের চেয়ে শতকরা  ৩০ ভাগ বেশী।

গবেষকগন ২ লক্ষ ৯৫ হাজার ৩ শ’ ৪৪ জনের উপর পাঁচ বছর পর্যবেক্ষন করে মাল্টিভিটামিন এবং প্রোস্টেট ক্যান্সারের যোগসূত্র নিয়ে কাজ করে ফালাফলে জানান, ক্যান্সার হওয়ার ক্ষেত্রে এদের মধ্যে কোন সম্পর্ক নেই। তবে অতিরিক্ত মাত্রায় সেবন করলেই কেবল আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে।

সাধারনত সেলেনিয়াম, বিটা-কেরোটিন, জিংক সাপ্লিমেন্টস এ মাল্টিভিটামিনগুলো অতিরিক্ত গ্রহন করলে ক্যান্সার হওয়ার প্রবণতা বাড়ে। ধূমপায়িদের ক্ষেত্রে জিংক সাপ্লিমেন্ট আবার বিশেষভাবে যকৃত ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।

আমেরিকার ক্যান্সার ইনস্টিটিটিউটের বিশেষজ্ঞ ড.মাইকেল লেইটজম্যান বলেন, “গবেষনার এ ফলাফল আমাদের জন্য একটি সতর্কবার্তা। এখন থেকেই আমাদের সচেতন হওয়া প্রয়োজন।”