২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপে শিশুদের মধ্যে স্থুলতা ক্রমেই বাড়ছে

ইউরোপে মোটা লোকের সংখ্যা ক্রমশ বাড়ছে। বিশেষ করে শিশুদের মোটা হওয়ার প্রবণতা বাড়ছে আশংকাজনক হারে। ইউরোপে মোটা হওয়ার এ প্রবণতাকে রীতিমত ‘মহামারী’ বলে মন্তব্য করেছেন সম্প্রতি বুদাপেস্টে আয়োজিত ১৫তম ‘ইউরোপিয় কংগ্রেস অন ওবিসিটি’র বক্তারা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 24 Apr 2007, 05:48 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

অনুমান করা হয়, পৃথিবীর ১দশমিক ১বিলিয়ন অতিরিক্ত ওজনের লোকের মধ্যে ৩১২ মিলিয়নই অতিমাত্রায় স্থুল। ইউরোপের শতকরা ১০ থেকে ২০ ভাগ লোক এ সমস্যায় ভুগছে।

ইউরোপের সব জায়গাতে মোটা হওয়ার প্রবণতা সমান নয়। যেমন পূর্ব ইউরোপের চেয়ে দক্ষিন ইউরোপের মানুষ তুলনামুলকভাবে বেশী মোটা। শুধু বৃটেনেই শতকরা ৩০ ভাগ শিশু অতিরিক্ত মোটা।

প্রাগের চার্লস ইউনিভার্সিটির স্বাস্থ্য বিশেষজ্ঞ মার্টিন ফ্রাইড বলেন,“ শতকরা ৮০ ভাগ শিশু যারা স্থুলকায় তারা প্রাপ্তবয়ষ্ক হওয়ার পরও এ সমস্যা কাটিয়ে ওঠতে পারবে না।” তার হিসেবে ইউরোপে মোটা লোকের সংখ্যা ১১ মিলিয়ন যাদের শারীরিক স্থুলতার সূচক বা বডি মাস ইনডেক্স (বিএমআই) ৪০ বা তারও বেশী।

বডি ম্যাস ইনডেক্স হলো উচ্চতা ও ওজনের উপর ভিত্তি করে শরীরের চর্বি মাপার একটি পদ্ধতি। এই হিসাবে বডি ম্যাস ইনডেক্সের স্বাভাবিক মাত্রা হলো ১৮.৫ থেকে ২৪.৯ এর মধ্যে।

মোটা লোকেরা অল্প বয়সেই নানা ধরনের শারীরিক সমস্যা বিশেষ করে ডায়াবেটিসে আক্রান্ত হতে পারে। এছাড়া সবসময়ই অকাল মৃত্যুর ঝুঁকি থেকে যায়।