শাকসবজি ক্যান্সারের ঝুঁকি কমায়
নতুন এক গবেষনায় প্রমান পাওয়া গেছে শাকসবজি খেলে ক্যান্সার ঝুঁকি কমে যায়। ৫ লক্ষ আমেরিকানের উপর এই গবেষনা পরিচালনা করে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট। এতে দেখা গেছে প্রতিদিন মাত্র একটা অতিরিক্ত ফল বা শাকসবজি গ্রহনে মাথা ও ঘাড়ের ক্যান্সার ঝুঁকি কমিয়ে দেয়।
এর আগে একাধিক গবেষনাতেই প্রমানিত হয়েছে খাদ্যাভাস ক্যান্সারে উপর প্রভাব ফেলে। ক্যান্সার বিশেষজ্ঞরা বিশ্বাস করেন, দুই-তৃতীয়াংশেরও বেশী ক্যান্সার হয় অনিয়ন্ত্রিত জীবনাচরণের কারণে। এর মধ্যে রয়েছে ধুমপান, অনিয়ন্ত্রিত খাদ্যাভাস বা ব্যায়াম না করা।
ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের এই গবেষক দল ৫০ বছর বা তার চেয়ে বেশী বয়সের একদল নারী-পুরুষের খাদ্যাভাস সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন। এরপর দীর্ঘ পাঁচ বছর তাদের মাথা ও ঘাড়ের ক্যান্সারের বিভিন্ন তথ্য রাখা হয়।
সারাবিশ্বে প্রধাণত ছয়টি কারনেই মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়। ধুমপান ও অ্যালকোহল তার মধ্যে অন্যতম। এ দুটির কারনে মাথা ও ঘাড়ের ক্যান্সার ঝুঁকি বেড়ে যায় এবং মুখ, গলা, নাক, সাইনাস ও গলাতে ক্ষতিকর প্রভাব ফেলে।
ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের নেইল প্রিডম্যান বলেন, ফল ও শাকসবজির গ্রহনের মাত্রা প্রতিদিন ১০০০ ক্যালরি বাড়লে মাথা ও ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি শতকরা ৬ ভাগ কমে যায়।
এছাড়া, ক্যালিফোর্নিয়া ও হাওয়াই এলাকায় ১ লাখ ৮৩ হাজার অধিবাসীর উপর পরিচালিত গবেষনায় দেখা গেছে, খাবারে উচ্চ পরিমানে ফ্লাভোনলস থাকলে তা প্যানক্রিয়াসের ক্যান্সারের ঝুঁকি কমিয়ে দেয়।
ফ্লাভোনলস সাধারনত উদ্ভিজ্জ খাদ্যে পাওয়া যায়। রসুন, আপেলের মতো কিছু ফল ও সব্জিতে উচ্চ মাত্রায় পাওয়া যায় এটি।
