২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ৬২টি ক্লিনিক বন্ধ

অনিয়মের অভিযোগ এবং লাইসেন্স না থাকায় ফরিদপুরের ৬২ টি ক্লিনিক বন্ধ করে দিয়েছেন সিভিল সার্জন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2007, 08:13 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

গত ২ এপ্রিল এই সিদ্ধান্ত নেওয়া হলেও ফরিদপুরের সিভিল সার্জন ডা. মতিয়ার রহমান সাংবাদিকদের এই তথ্য জানান বৃহস্পতিবার।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ সিভিল সার্জন কর্তৃক গঠিত পরিদর্শন টিমের সুপারিশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বন্ধ করে দেওয়া ৬২ টি ক্লিনিকের মধ্যে ২৩ টি অযোগ্য এবং ৩৯ টির কোনো লাইসেন্স ছিল না।

এ ছাড়া ৩৪ টি ক্লিনিকের লাইসেন্স আগামী ৯ এপ্রিলের মধ্যে নবায়ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মতিয়ার রহমান বলেন, ক্লিনিকগুলো নীতিমালা মেনে চলছে কিনা তা তদারকি অব্যাহত থাকবে।