২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়তি ভিটামিন নবজাতকের জন্য উপকারী

উন্নয়নশীল দেশে প্রসূতি মায়েদের বাড়তি ভিটামিন গ্রহণ করা প্রয়োজন। এতে করে জন্মের সময় শিশুর ওজন কম ও আকারে ছোট হওয়ার ঝুঁকি কমে যায়। বুধবার নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে প্রকাশিত এক রিপোর্টে এই তথ্য প্রকাশ করেছেন গবেষকরা। তবে প্রিম্যাচিউর বা অপরিনত অবস্থায় জন্মানো শিশুর ক্ষেত্রে এই পর্যবেক্ষন কার্যকর নয় বলে জানিয়েছেন তারা।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2007, 06:58 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

তানজানিয়ার রাজধানী দার এস সালাম এ ৮৪৬৮ জন গর্ভবতী মহিলার মধ্যে চালিত এক সমীক্ষায় দেখা যায়, যারা ভিটমিন এ, ই এবং বি গ্রহন করে তাদের ক্ষেত্রে সন্তান জন্মানোর সময় শিশুর জটিলরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে শতকরা ৫ ভাগ। এবং অপরিণত শিশুর জন্ম হার কমে শতকরা ১৭ ভাগ। পাশাপাশি কম ওজনের শিশুর জন্ম হার ৯.৪ ভাগ থেকে কমে দাড়ায় ৭.৮ ভাগে। গবেষনাটির নেতৃত্ব দিয়েছেন হাভার্ড ইউনিভার্সিটির স্কুল অব পাবলিক হেল্থ এর ওয়েফেই ফজি।

ফজি বলেন, “উন্নয়নশীল দেশে গর্ভবতী মায়েদের গর্ভকালীন সময়ে অবশ্যই বাড়তি ভিটামিন নেয়া উচিত।”

সারা বিশ্বে প্রতি বছর ২০ মিলিয়ন শিশু কম ওজন নিয়ে জন্ম গ্রহন করে। যার ৯৬ ভাগই উন্নয়নশীল দেশের।