মিশরে বার্ড ফ্লুতে আক্রান্ত রোগির সংখ্যা এখন তিন
মিশরের কায়রোতে আরো একজন শিশু বার্ড ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়েছে। এই নিয়ে গত ৫ দিনে এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো তিন-এ। বার্তা সংস্থা মিনা’র বরাত দিয়ে রয়টার্স এই তথ্য প্রকাশ করে।
কায়রো’র উত্তরে কালিয়ুবা প্রদেশ থেকে আসা ৪ বছরের এই শিশু মেয়েটির দেহে মারাত্মক বার্ড ফ্লু ভাইরাসের এইচফাইভএনওয়ান জীবানু পাওয়া গেছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণনালয়ের এক কর্মকর্তা খবরের সত্যতা স্বীকার করেছেন।
এর আগে পশ্চিম কায়রো থেকে ৬৭০ কিলোমিটার দূরে ‘কিনা’ প্রদেশ থেকে ৪ বছরের একটি ছেলে এবং ৪৭০ কিলোমিটার দূরে সোহাগ প্রদেশ থেকে ৭ বছরের আরেকটি ছেলে এই ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়।
২৯ মার্চ বৃহস্পতিবার এই দুটি ছেলে হাসপাতালে ভর্তি হয়, আর মেয়েটি ভর্তি হয় ৩০ মার্চ শুক্রবার। তাদের সবাইকে টামিফ্লু প্রতিষেধক দিয়ে চিকিৎসা করা হচ্ছে।
এক বছর আগে এই ভাইরাসে প্রথম আক্রান্ত হয়ে তের জন মারা যান।
