উওরে রোগ ছড়াচ্ছে জলবায়ুর পরিবর্তন
বিশ্বের উষ্ণায়নের ফলে উন্নয়নশীল দেশগুলির রোগব্যাধি এখন উত্তরের দেশগুলো বরাবর ছড়াচ্ছে যা সম্পদশালী দেশগুলোর অর্থনীতি ও স্বাস্থ্যের জন্য হুমকিস্বরুপ। এক দাতব্য পশুপালন সংস্থার প্রধান সম্প্রতি বলেছেন এ কথা।
শুক্রবারে ওই পশুপালন সংস্থা গ্যালভমেডের প্রধান নিবার্হী স্টিভেন স্লোন বলেন, পতঙ্গবাহী রোগ উত্তরে দ্রুততার সাথে ছড়িয়ে পড়ছে; যেভাবে এর আগে ভাইরাস সৃষ্ট ‘ব্লুটাঙ’ রোগটি নেদারল্যান্ড, বেলজিয়াম, ফ্রান্স এবং জার্মানিতে গরু ও ভেড়ার মধ্যে সংক্রমিত হয়েছে।
আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, একইভাবে যদি কেনিয়ার ‘রিফট ভ্যালি ফিভার’ ইউরোপে ছড়িয়ে পড়ে ,তাহলে তার পরিণতি হবে মারাতœক। রয়টার্সের সাথে এক সাক্ষাৎকারে স্লোন বলেন, জলবায়ুর পরিবর্তনের কারণে আফ্রিকার এ রোগ দুনিয়াজুড়ে সমস্যায় পরিণত হয়েছে।
“জার্মানিতে ব্লুটগ ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে দেশের মাংস বাজারের বার্ষিক বিক্রি কমেছে এক তৃতীয়াংশ।” জানান স্লোন। সতর্ক করে দিয়ে তিনি বলেন, “রিফট ভ্যালি ফিভারের মতো কোন রোগ যদি হাজির হয় তাহলে রীতিমতো মড়ক লেগে যাবে।”
কয়েক বছর ধরেই স্পেন ও ইটালিতে মানুষের জন্য অক্ষতিকর এই ‘ব্লুটগ’ এর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।
মিডগেজের মাধ্যমে সংক্রামিত এ রোগটি প্রথম আবিস্কৃত হয়েছিল দক্ষিন আফ্রিকায়। নব্বই দশকের শেষের দিকে সেখান থেকেই এর বিস্তার ঘটে উত্তরে। বিশেষজ্ঞদের ধারনা বিশ্বের উষ্ণায়নই এর কারণ।
গত বছর দক্ষিন নেদারল্যান্ডে সংক্রমণের একমাসের মধ্যে সনাক্ত করা হয়েছিল ‘ব্লুটগ’ রোগটিকে। এর বিস্তার রোধ করার জন্য উদ্যোগ নেয়া সত্বেও ৪০০ এর অধিক খামার ক্ষতিগ্রস্ত হয়।
স্লোন বলছিলেন, “মানুষের জন্য হুমকি না হলেও ইউরোপের মাংস ব্যবসার জন্য হুমকি সৃষ্টিকারী এ রোগটি ধ্বস নামিয়ে দিয়েছে অর্থনৈতিকভাবে। ”
ফার্মাসিউটিক্যালস ও ভ্যাকসিনকে গরীব পশুলপালনকারীদের কাছে সহজলভ্য করে দেয়ার মাধ্যমে তাদের দারিদ্র হৃাসের উদ্যোগ নিয়েছে গ্যালভমেড।
