অনুনমোদিত ক্লিনিক ও হাসপাতালের বিরুদ্ধে শিগগিরই অভিযান
স্বাস্থ্য অধিদপ্তর শিগগিরই রাজধানীর অনুনমোদিত বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোর বিরুদ্ধে অভিযান চালাবে। সোমবার নাগাদ এই অভিযান শুরু হতে পারে বলে স্বাস্থ্য আধিদপ্তর সূত্র জানিয়েছে।
অধিদপ্তরের দায়িত্বশীল কর্মকর্তারা নফহবংি২৪.পড়স কে জানান, এরই মধ্যে তারা অনুনমোদিত বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোর একটি তালিকা করেছেন।
তারা জানান, রাজধানীতে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন নিয়ে ছয়শ --এর মতো ব্যক্তিমালিকানাধীন হাসপাতাল ও ক্লিনিক গড়ে উঠেছে। এগুলোর বেশ কয়েকটি নিবন্ধন নবায়ন করেনি। নবায়নের জন্য আবেদন করা হয়েছে এই অজুহাত দেখিয়ে তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, “এছাড়া বেশ কিছু বেসরকারি ক্লিনিক অধিদপ্তরের কোনো অনুমতি ছাড়াই কার্যক্রম চালাচ্ছে, যা শাস্তিযোগ্য অপরাধ।”
এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. শাজাহান বিশ্বাস নফহবংি২৪.পড়স কে বলেন, “আমরা এরই মধ্যে আইনভঙ্গকারী অনুনোমদিত বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের একটি তালিকা করেছি।”
তিনি বলেন, “কোনো ক্লিনিক চিকিৎসা সেবাদানের প্রয়োজনীয় শর্ত পূরণ করেছে কিনা সেটি দেখেই আমারা কার্যক্রম চালানোর ছাড়পত্র দেই। কোনো ক্লিনিক বা হাসপাতালের প্রয়োজনীয় নথিপত্র থাকলেই কেবল সেটি অনুমোদন পেয়ে থাকে।”
প্রসঙ্গত, ১৯৮২ সালের এক অধ্যাদেশ অনুসারে দেশের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলো পরিচালিত হওয়ার কথা।
ওই আইন লঙ্ঘনকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অধিদপ্তর আইন -- শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করবে বলে জানা গেছে।
