প্রথমবার সিজারিয়ান হলে দ্বিতীয়বারে ঝুঁকি বাড়ে
চিকিৎসা বিজ্ঞানের কল্যানে বাচ্চা জন্মদানের ক্ষেত্রে সিজারিয়ান এখন বেশ জনপ্রিয়। অনেক ডাক্তারই ব্যবসায়িক কারণেও প্রয়োজন ছাড়াই মায়েদের সিজারিয়ানে উৎসাহিত করে থাকেন বলে অভিযোগ রয়েছে। তবে গবেষকরা জানিয়েছেন, প্রথবার সিজারিয়ান হলে পরবর্তীতে বাচ্চা জন্মদানের ক্ষেত্রে তা খারাপ প্রভাব ফেলতে পারে।
সম্প্রতি এক গবেষণায় জানা যায়, যারা ‘নরমাল ডেলিভারি’র মাধ্যমে বাচ্চা জন্ম দিয়েছেন তারা তাদের পরবর্তী ডেলিভারির ক্ষেত্রে তুলনামূলক অনেক কম ঝুঁকির সম্মুখীন হবেন।
দক্ষিন অস্ট্রেলিয়ার এডিলেডের স্বাস্থ্য বিভাগের দাই রবিন কেন্নারি রয়টার্সকে জানায়, “যেসব মহিলা প্রয়োজন ছাড়াই ডাক্তারের নির্দেশ না মেনে সিজারিয়ান করান তাদের অবশ্যই সতর্ক হওয়া উচিত। কারণ এটা তাদের ভবিষ্যতের সন্তানকে ঝুঁকিপূর্ণ অবস্থায় ফেলে দেয়। সেই সঙ্গে নিজেও নানা ধরনের জটিলতায় আক্রান্ত হতে পারে সে।”
কেন্নারি এবং তার সহকর্মীরা ১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত ৮ হাজার ৭২৫ জন সিজারিয়ান অপারেশন করা মহিলা এবং ২৭ হাজার ৩১৩ জন স্বাভাবিকভাবে সন্তান জন্মদান করা মহিরার মধ্যে সমীক্ষা চালিয়ে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হন।
তারা দেখতে পান প্রথমবার সিজারিয়ান করা মহিলাদের বেশীরভাগ ক্ষেত্রেই দ্বিতীয়বার অতিরিক্ত রক্তক্ষরণ, বিলম্বিত প্রসব, বিকলাঙ্গ শিশু, কম ওজনের শিশু এবং ইউটেরাসের স্থানচ্যুতি ঘটে। যেখানে প্রথমবার স্বাভাবিকভাবে জন্মদানকারী মায়েরা এ ধরনের সমস্যায় তুলনামূলকভাবে কম অক্রান্ত হয়।
