অতিরিক্ত ওজনের বাচ্চারা পায়ের সমস্যায় ভোগে
অতিরিক্ত মোটা যে আদতে ভালো স্বাস্থের লক্ষন নয় সেটা ডাক্তাররা পই পই করে বললেও অধিকাংশ অভিভাবকই তা কানে তোলেন না। তাদের কাছে মোটা আর স্বাস্থ্যবান দুটি সমার্থক শব্দ। সম্প্রতি আরো একদল গবেষক সতর্ক করে বলেছেন, এই মোটা বাচ্চাদের শরীরের অতিরিক্ত ওজন তাদের পায়েরও স্থায়ী ক্ষতিসাধন করতে পারে। গবেষনায় জড়িত ছিলেন পা ও গোড়ালি সাজর্নদের একটি দল।
আমেরিকার ওহাইও রাজ্যের পা ও গোড়ালি সার্জন ড. ডেরিয়েল হেকক ও তার সহযোগীর্ াএই গবেষণার সঙ্গে জড়িত ছিলেন। হেকক বলেন, “মোটা বাচ্চাদের বাড়তি ওজন ও তার চাপ পায়ের উপর পড়লে পায়ের গঠনে বৈশিষ্ট্যপূর্ণ পরিবর্তন সাধিত হয়।”
ডা. হেকক বলেন, “বাচ্চাদের পা একটা নিদিষ্ট বয়সের আগে পুরোপুরি সুগঠিত হয় না। উল্লেখ্য মেয়েদের ক্ষেত্রে ১৪ থেকে ১৫ বছর বয়সে এবং ছেলেদের ক্ষেত্রে ১৫ থেকে ১৭ বছর বয়সে পা সুগঠিত হয়। এসময়ে অতিরিক্ত চাপ পড়লে বাচ্চাদের পায়ের হাড় সহজেই বেঁকে যেতে পারে।”
ড. হেককের কথা অনুযায়ী, মাত্র ১৫ থেকে ২০ পাউন্ড ওজন বৃদ্ধির ফলেই পায়ের পাতা ফুলে উঠতে পারে এবং বিসদৃশভাবে বেঁকে যেতে পারে পারে। এর ফলে এইসব বাচ্চাদের পায়ের ব্যাথা ক্রমেই বাড়তে থাকে।
একই সাথে ড. হেকক এটাও বলেন, বাচ্চাদের পায়ের এই সমস্যা অতিরিক্ত ওজনের জন্য হয় নাকি পায়ের সমস্যার কারনে তারা বেশি কাজ করতে পারে না, ফলে তারা স্থুলদেহী হয়ে পরে এটা নির্ধারণ করা খুবই দুরুহ। বিষয়টা অনেকটা বহুল প্রচলিত ‘ডিম আগে না মুরগি আগে’ বিতর্কের মতো। হেকক বলেন, এটা খুবই সথ্যি কথা যে অনেক বাচ্চাই পায়ের ক্রটি নিয়ে জন্মগ্রহণ করে। কারো কারো পায়ের পাতা একেবারে সমতল হয় বা পায়ের টো হয় হাতুড়ির মতো।
স্থুল বাচ্চাদের পায়ের সমস্যা দুষ্টচক্র তৈরি করে। এর ফলে তারা জটিলতর পায়ের ব্যাথায় ভোগে এবং কর্মক্ষম হতে পারে না। এ সমস্যা থেকে বাঁচার জন্য অনেকে ফিজিক্যাল থেরাপির আশ্রয় নেন, অনেকে বিশেষ ধরনের জুতা ব্যবহার করেন। এতেও কাজ না হলে শেষ পর্যন্ত শল্যচিকিৎসার আশ্রয় নিতে হয়।
