২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বল্প শিক্ষিত মহিলাদের মধ্যে স্ট্রোকের ঝুঁকি বেশি

সুইডিশ মহিলাদের নিয়ে পরিচালিত এক গবেষণায় দেখা যাচ্ছে শিক্ষার সাথে স্ট্রোকের ঝুঁকির একটা বিপ্রতীপ সম্পর্ক রয়েছে। স্ট্রোক সাময়িকীতে এই খবর জানিয়েছেন ইউরোপীয় কিছু গবেষক।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2007, 04:40 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

গবেষক দলের প্রধান ড. হান্না কুপার রয়টার্সকে বলেন, “ এই গবেষণায় নাটকীয়ভাবে আমরা দেখতে পাচ্ছি যে, যেসব মহিলা কম শিক্ষিত উচ্চশিক্ষিতাদের তুলনায় তাদের মধ্যে স্ট্রোকের হার বেশি।”

“এর একটা কারণ হতে পারে স্বাস্থ্য সচেতনতায় অল্প শিক্ষিতরা পিছিয়ে। যেমন ধুমপান বা মদ্যপানের ব্যাপারে তারা ততটা সচেতন নন।”

লন্ডন স্কুল অফ হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের ড. কুপার ও তার সহকর্মীরা ৩৫ থেকে ৫০ বছর বয়সী ৪৮ হাজার মহিলার উপরে ১০ বছর ধরে এই গবেষনা করেন। তাদের আর্থ-সামাজিক অবস্থান বোঝার জন্য শিক্ষাগত যোগ্যতার বিষয়টি তারা গবেষণায় ব্যবহার করেছিলেন।

এই মহিলারা একটা প্রশ্নপত্র পুরণ করেছিলেন এবং পরে জাতীয় নিবন্ধণ সুত্রে পুরে তাদের খুঁজে বের করা হয়। অন্তবর্তীকালে ২০০টি স্ট্রোকের ঘটনা ঘটে।

 দেখা গেছে অল্প শিক্ষত মহিলাদের মধ্যে স্ট্রোকের ঝুঁকি তুলনামূলকভাবে ২ মাত্রা বেশি। মানসিক বা অন্যান্য ফ্যাক্টরগুলো এই মাত্রা কমাবার ক্ষেত্রে খুব একটা কাজে আসেনি।

“এই আবিষ্কার বেশ উৎসাহব্যঞ্জক।” বলেছেন কুপার, “এর ফলে আমরা এটাও বুঝতে পারছি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থসম্মত জীবনআচরণের মাধ্যমে কম শিক্ষিতরাও উচ্চশিক্ষতদের মতো নিরাপদ জীবন যাপন করতে পারবে।”

এ প্রসঙ্গে বোস্টনের হার্ভার্ড মেডিক্যাল স্কুলের ড. টোবিয়াস রয়টার্সকে বলেন, “ এই গবেষণার ফলাফলকে কাজে লাগিয়ে নীতি নির্ধারকদের উচিত নিদ্দিষ্ট একটা গোষ্ঠীর মধ্যে এ ধরণের ঝুঁকি কমানোর ব্যপারে সচেতনতা তৈরি করা।”