ধুমপায়ী তরুনদের জন্য সুখবর
তরুন ধুমপায়ীদের মধ্যে যাদের হৃদরোগের লক্ষন দেখা যাচ্ছে, তাদের জন্য সুখবর-এই মুহুর্তে ধুমপান ছেড়ে দিলে পরে তাদের আর বিপদের সম্ভাবনা নেই। জাপানে জার্নাল অব নিউক্লিয়ার মেডিসিন এ প্রকাশিত এক গবেষনায় এ তথ্য পাওয়া গেছে।
গবেষনা নিবন্ধের লেখকরা বলেন, ‘ধুমপানের ফলে ধমনীর এন্ডোথেলিয়ামের স্বাভাবিক ফাংশন ক্ষতিগ্রস্ত হয়। রক্তপ্রবাহের স্বাভাবিক গতি অব্যাহত রাখার জন্য এই এন্ডোথেলিয়ামের সংকোচন ও প্রসারণ জরুরী। ধুমপানের ফলে এন্ডোথেলিয়ামে আথেরোসক্লেরোসিস হয়ে ধমনীগুলোকে শক্ত করে ফেলে। এর দরুন হার্ট অ্যাটক, স্ট্রোক ইত্যাদির আশঙ্কা বেড়ে যায়।’
গবেষকরা ৫ বছর ধরে প্রতিদিন গড়ে ২০টা সিগারেট সেবন করে এমন ১৫ জন তরুনকে নিয়ে গবেষনা করেন যারা কমপক্ষে ৬ মাসের জন্য ধুমপান ছেড়ে দেওয়ার ব্যাপারে সম্মত হয়। পজিট্রন এমিশন টপোগ্রাফির মাধ্যমে এই তরুনদের করোনারি ধমনীর রক্তপ্রবাহে ধুমপান বিরতির প্রভাব পরীক্ষা করেন গবেষকরা।
গবেষনাকর্মে নিয়োজিত হোক্কাইডো ইউনিভার্সিটির ড. নাগারা তামাকি ও তার সহকর্মীরা জানান, পিইটি স্ক্যানে দেখা যায় সিগারেট ছাড়ার ১ মাসের মধ্যে অস্বাভাবিক করোনারি ধমনী আবার স্বাভাবিক হয়ে যায়।
অর্থাৎ যেসব তরুনরা ধুমপান করছেন তারা ধুমপান ছেড়ে দিলেই ১ মাসের মধ্যে তাদের ক্ষতিগ্রস্ত ধমনী আবার ঠিক হয়ে যাবে।
জাপানের ওই গবেষকর এখন মধ্যবয়সীদের নিয় গবেষনা করে দেখছেন যে তাদের ক্ষেত্রেও বিষয়টা একইরকম ফল দেয় কিনা।
