প্রতিদিন ঘন্টাখানেক ব্যায়াম পাকস্থলীর ক্যানসারের ঝুঁকি কমায়
পার্কে জগিং করুন, বাসায় কাপড় ইস্ত্রি করুন কিংবা কাটুন সাঁতার-যে কোনভাবে প্রতিদিন যদি ঘন্টাখানেক কঠোর পরিশ্রম করেন তাহলে আপনার পাকস্থলীর ক্যানসারের ঝুঁকি অনেকখানি কমে যাবে।
ইউরোপের ১০টি দেশে ৪ লাখ ১৩ হাজার লোকের উপর গবেষনা করে এই ফলাফল আবিষ্কার করেছে ফ্রান্সের লিওতে অবস্থিত ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসার।
গত সোবার গবেষক দলের প্রধান লেখক ড. ক্রিস্টিন ফ্রেইডেনরিখ এই তথ্য জানিয়ে বলেন ‘ বিপুল সংখ্যক লোকের উপর চালানোর কারণে এই গবেষনার ফলাফল খুবই গুরুত্বপূর্ন। তাছাড়া ইউরাপের বিভিন্ন দেশে বিচিত্র ক্ষেত্রে গবেষনাটা চালানো হয়েছে। সেটাও একটা গুরুত্বপূর্ন বিষয়। এর ফলে কলোন ক্যানসারে শারীরিক কার্যক্রম কিভাবে ভুমিকা রাখে তার গভীর বিশ্লেষন করা সম্ভব হয়েছে।’
গবেষনার ফলাফলে চিকিৎসাবিজ্ঞানীরা দেখেছেন, যারা নিয়মিত প্রতিদিন নিয়মিত কঠোর কায়িক শ্রম করে তাদের মধ্যে ২২% লোক কলোন ক্যানসারের ঝুঁকি এড়াতে পারে। এদের মধ্যে ৩৫% এর কলোনের টিউমার হওয়ার আশংকাও কম। তবে রেকটাল ক্যানসারের ক্ষেত্রে শারীরিক শ্রম বিশেষ ভুমিকা রাখে না বলে জানিয়েছেন তারা।
উন্নত বিশ্বে কোলন ও রেকটাল ক্যানসার অন্যতম সাধারণ রোগে পরিণত হয়েছে। প্রতি বছর ৯ লাখ ৪০ হাজার লোকের ডায়াগনসিস করা হয় এই দুটি রোগের জন্য, এর মধ্যে ৪ লাখ ৯২ হাজার রোগী এ দুই রোগে মারা যায়।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা অনুমান করেন খাবার ও ব্যায়ামের মাধ্যমে ৭০% ক্ষেত্রে এই ধরনের রোগের হাত থেকে বাঁচা সম্ভব।
