১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হামের উপসর্গ নিয়ে আরো ৪ মৃত্যু, শনাক্ত ৭৪

গত চার মাসে হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ২৯৯ জনের প্রাণ গেছে ঢাকা বিভাগে।

হামের উপসর্গ নিয়ে আরো ৪ মৃত্যু, শনাক্ত ৭৪
হামে আক্রান্ত এক শিশু চিকিৎসা নিচ্ছে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। ছবি: আব্দুল্লাহ আল মমীন

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2026, 04:40 PM

Updated : 11 Sep 2026, 03:41 PM

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে; আর রোগটি শনাক্ত হয়েছে ৭৪ জনের শরীরে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত সারাদেশে হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৫ জনের। হামের উপসর্গ নিয়ে ৬৮৯ জন প্রাণ হারিয়েছেন।

রোববার অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় মোট ৬৯৯ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে ভর্তি হয়েছে ৬৪৯ জন। এছাড়া ৭৪ জন হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। 

এ নিয়ে ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত সারা দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি হাম আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৯৯ হাজার ২৪৯ জন; যার মধ্যে ৯৫ হাজার ৫২৯ জন হাসপাতাল ছেড়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত চার মাসে হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ২৯৯ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগে মারা গেছে ৯৭ জন। এছাড়া রাজশাহীতে ৮৯, চট্টগ্রামে ৫৫, বরিশালে ৪৩, ময়মনসিংহে ৬৬, খুলনায় ৩১ ও রংপুর বিভাগে ৯ জন মারা গেছেন।

বর্তমানে হাম ও উপসর্গ নিয়ে  ঢাকা বিভাগে ভর্তি ২৩২ জন, রাজশাহীতে ২১, সিলেটে ৬৬, চট্টগ্রামে ১৪৪, বরিশালে ১১৫, ময়মনসিংহে ২২, খুলনায় ৩৮, রংপুরে ১১ জন।