০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

ঈদে বায়জীদের ‘সুখ-দুঃখ’

বায়জীদ বলেন, "দর্শনের প্রতি আমার দুর্বলতা সহজাত। এ গানটা আমার এক ধরনের দর্শন চিন্তাপ্রসূত।" 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2024, 08:18 PM

Updated : 08 Apr 2024, 08:20 PM

ঈদ উপলক্ষে প্রকাশিত হল গীতিকার ও মুক্তিযুদ্ধ গবেষক বায়জীদ খুরশীদ রিয়াজের নতুন গান ‘সুখ-দুঃখ’।  

‘আমি দুঃখ বেচে সুখ কিনেছি, তবু লোকসান করেছি, সুখগুলো খরচ শেষে দুঃখ পেয়েছি"- এমন কথায় গানটি লিখেছেন তিনি। সুর করেছেন মকসুদ জামিল মিন্টু। গানটিতে কণ্ঠ দিয়েছেন রন্টি দাশ। 

Image

গীতিকার বায়জীদ খুরশীদ রিয়াজ

সাগরপাড়ের অপরূপ সৌন্দর্যমণ্ডিত লোকেশনে মিউজিক ভিডিওর শুটিং করা হয়েছে। ভিডিও পরিচালনা করেছেন মেহেদী হাসান বাবু। সম্পাদনায় ছিলেন দীপঙ্কর চৌধুরী।

রোববার ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে জানিয়ে বায়জীদ বলেন, "দর্শনের প্রতি আমার দুর্বলতা সহজাত। এ গানটা আমার এক ধরনের দর্শন চিন্তাপ্রসূত।"  

রন্টি দাশের কণ্ঠে লোকসংগীতের সুর ‘খুব ভালো যায়’ মন্তব্য করে গীতিকার বলেন, "এই গানটাও তার ব্যতিক্রম নয়। সুখ-দুঃখকে একই সাথে অসাধারণভাবে সে ধারণ করতে পেরেছে। মকসুদ জামিল মিন্টু ভাই সুর‌ও করেছিলেন সেরকম, হৃদয়ের গভীরে তীক্ষ্ণভাবে নাড়া দিয়ে যায়।"