১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

তিন খানকে পেছনে ফেলে রণবীর

বলিউডের বক্স অফিসে হিট করা ছবির নামের তালিকার শুরুতেই আসে শাহরুখ খান, আমির খান এবং সালমান খান অভিনীত সিনেমার নাম। পাকিস্তানেও তাদের সিনেমা জনপ্রিয়। তবে প্রতিবেশি এই দেশটিতে বক্স অফিসের সাফল্যে তিন খানকে টপকে এগিয়ে আছেন কাপুর পরিবারের এই প্রজন্মের ছেলের সিনেমা। তিনি রণবীর কাপুর। হিন্দি সিনেমার নায়ক সঞ্জয় খানের বায়োপিকে ‘সঞ্জু’ হয়ে পাকিস্তানি দর্শকদের মন জয় করেন রণবীর, সেইসঙ্গে দারুণ ব্যবসা করে ‘সঞ্জু’।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2023, 03:57 PM

Updated : 04 Aug 2023, 04:17 PM

Image

বলিউডের সঞ্জয় দত্তের জীবনগল্প নিয়ে করা বায়োপিক ‘সঞ্জু’ ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম ব্যবসাসফল সিনেমা। ২০১৮ সালে ৯৬ কোটি রুপি খরচ করে বানানো সিনেমাটি বলিউড থেকে তুলে আনে ৫৮৬ কোটি রুপি।

Image

পাকিস্তানেও মুক্তি পায় ‘সঞ্জু’। বলিউডের যেসব সিনেমা এ পর্যন্ত পাকিস্তানে মুক্তি পেয়েছে, সেগুলোর মধ্যে সবচেয়ে ভালো ব্যবসা করেছে রণবীরের ‘সঞ্জু’। পাঁচ বছর আগের সিনেমাটি পাকিস্তানের বক্স অফিসে ৩৭ কোটি ৬০ রুপি ব্যবসা করে।

Image

‘সঞ্জু’ সিনেমায় রণবীরের সঙ্গে অভিনয় করেন ভিকি কৌশল, মনীষা কৈরালা, সোনম কাপুর, অনুশকা শর্মা, পরেশ রাওয়ালের মত তারকা অভিনেতারা।

Image

তবে পাকিস্তানের বক্স অফিসে ব্যবসা করার ক্ষেত্রে রণবীরের পরই সালমান, শাহরুখ ও আমিরের সিনেমা। আয়-রোজগারের দিক থেকে তিন খানের সিনেমা আছে একে অপরের কাছাকাছি অবস্থানে।

Image

৯০ কোটি রুপি বাজেটের সিনেমা সালমান খানের ‘বজরঙ্গি ভাইজান’; মুক্তির পর বলিউডের বক্স অফিস থেকে আয় করে ৩২০ কোটি রূপি।

Image

আর মুন্নি-ভাইজানের এই সিনেমাটি পাকিস্তানের বক্স অফিস থেকে তুলে আনে ২৩ কোটি রুপি।

Image

শাহরুখ খান ও কাজল জুটির জনপ্রিয় সিনেমা ‘দিলওয়ালে’। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি বানাতে খরচ হয়েছিল ১৩৫ কোটি রূপি। খরচের বিপরীতে ‘দিলওয়ালে’ ভারতে ব্যবসা করে ৩৭৬ কোটি রূপি।

Image

একই বছর পাকিস্তানের প্রেক্ষাগৃহেও মুক্তি পায় ‘দিলওয়ালে’ । দেশটি থেকে ২০ কোটি রুপি ব্যবসা করে জনপ্রিয় জুটির এই সিনেমা।

Image

আমির খানের দ্বৈত চরিত্রের সিনেমা ‘ধুম’। ১০০ কোটি রুপির এই সিনেমা ভারতের বাজার থেকে ঘরে তোলে প্রায় ৫৫৭ কোটি রুপি। আর পাকিস্তানে এই সিনেমা ২৫ কোটি রুপি ব্যবসা করেছিল।

Image

২০১৪ সালে রাজকুমার হিরানি পরিচালিত ‘পিকে’ জনপ্রিয় হয় ভারত-পাকিস্তান দুই দেশে। ‘পিকে’ নির্মাণে খরচ হয় ১২২ কোটি রুপি। দারুণ ব্যবসা সফল এই সিনেমা ভারতের বক্স অফিসে ৭৭০ কোটি রুপি ব্যবসা করে। আর পাকিস্তান থেকে এই সিনেমা আয় করে ২২ কোটি রুপি।