বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান তার প্রিয় বন্ধু সালমানকে বহুবার বিয়ে করে সংসারে থিতু হওয়ার পরামর্শ দিয়েছেন, কাজ হয়নি। নির্মাতা-প্রযোজক করণ জোহরের ‘কফি উইথ করণ’-এ হাজির হয়ে অবলীলায় ভাইজান এও বলেছেন, “আমি বিয়ে করিনি কারণ কোনো মেয়ের প্রেমে পড়িনি। এক পর্যায় থেকে আরেক পর্যায়ে জীবনের উত্তরণ ঘটছে, বিয়ে করার কী প্রয়োজন?” তবে সন্তান নিতে আগ্রহী এই নায়ক। দশকের পর দশক ধরে ‘সালমানের প্রেম কাহিনী’ চাউর হয়েছে। সমবয়সী থেকে হাঁটুর বয়সী নায়িকা বা বান্ধবীদের সাথে তার প্রেমের খবর এলেও ৫৮ বছর বয়সী সালমানের বিয়ের কোনো খবর নেই।