২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্ধু দিবসে ‘উঁচাই’ সিনেমায় অমিতাভ-অনুপম খেরের ‘ফার্স্ট লুক’

সুরুজ বরজাতিয়া পরিচালিত ‘উঁচাই’ সিনেমার পোস্টার উদযাপন করছে বন্ধুত্ব।

বন্ধু দিবসে ‘উঁচাই’ সিনেমায় অমিতাভ-অনুপম খেরের ‘ফার্স্ট লুক’

উঁচাই’ সিনেমায় অমিতাভ বচ্চন অনুপম খের এবং বোমান ইরানি

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2022, 12:20 PM

Updated : 08 Aug 2022, 12:22 PM

ঊনআশি বছর বয়সে অমিতাভ বচ্চন দুই বন্ধুকে সঙ্গে নিয়ে উঠছেন পর্বতশৃঙ্গে। বাস্তবে নয়, এ ঘটনা ‘উঁচাই’ দেখা যাবে সিনেমায়।

বিগ বি, অনুপম খের এবং বোমান ইরানি-এই তিন তারকাকে নিয়ে নির্মিত ‘উঁচাই’ এর ফার্স্ট লুক প্রকাশ হয়েছে, সেখানেই দেখা গেছে এমন একটি পোস্টার ।

এনডিটিভি লিখেছে, বিশ্ব বন্ধু দিবসে সুরুজ বরজাতিয়া পরিচালিত এই ছবিটি উদযাপন করছে বন্ধুত্ব। পোস্টারে দেখা গেছে পাহাড়ে উঠছেন তিনজন, পেছনে তুষারে মোড়া গিরিশৃঙ্গ। পোস্টারে লেখা: “বন্ধুত্বই ছিল তাদের একমাত্র অনুপ্রেরণা।“

ইনস্টাগ্রামে পোস্টারটি শেয়ার করে অমিতাভ লিখেছেন, “আমাদের আসন্ন রাজশ্রী চলচ্চিত্র উঁচাই-এর প্রথম দৃশ্যের সঙ্গে বন্ধু দিবস উদযাপন করুন। উদযাপনের এই যাত্রায় আমার, অনুপম খের এবং বোমান ইরানির সঙ্গে সঙ্গে যোগ দিন “

চলতি বছরের ১১ নভেম্বর উঁচাই সিনেমার মুক্তির তারিখও ঘোষণা করেছেন বিগ বি।

Image

সোশাল মিডিয়ায় এই ছবিটি শেয়ার করেছেন অনুপম খের।

রাজশ্রী প্রোডাকশন প্রযোজিত এই সিনেমায় তিন তারকা ছাড়াও ড্যানি ডেনজংটা, সারিকা, নীনা গুপ্তা এবং পরিণীতা চোপড় অভিনয় করেছেন।

গত এপ্রিলে অমিতাভ, সারিকা, নীনা এবং বোমানের সঙ্গে একটি সেলফি সোশ্যাল মিডিয়াল শেয়ার করেছিলেন অনুপম খের । ছবিতে তারা হাসিমুখে বসে ছিলেন একটি গাড়িতে।

ক্যাপশনে লেখা ছিল “আপনার নিখাদ খুশির মুহূর্তগুলি একটি নিখুঁত সেলফির মতই ভালো কাটুক।“

এদিকে আগামী ৯ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে অমিতাভের ব্রহ্মাস্ত্র। অয়ন মুখার্জি পরিচালিত এ সিনেমায় আরও আছেন আলিয়া ভাট, রণবীর কাপুর ও মৌনি রায়।

আগামী ৯ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। এ ছাড়া ‘গুড বাই’ এবং ‘প্রজেক্ট কে’ সিনেমাতেও কাজ করছেন অমিতাভ।