২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এভাবেই চালিয়ে যাও, ছেলেকে অমিতাভ

ইনস্টাগ্রামে অমিতাভের শেয়ার করা ছবিতে দেখা গেছে, ছোট্ট অভিষেকের মুখোমুখি দাঁড়িয়ে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2024, 12:01 PM

Updated : 14 Feb 2024, 12:01 PM

শিশু অভিষেক বচ্চনের একটি ছবি শেয়ার করে স্মৃতিকাতর হয়েছেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। ছেলের প্রতি শুভকামনা জানিয়ে অমিতাভ বলেছেন, হঠাৎ করে ছবিটি দেখে তিনি মুহূর্তে ফিরে গেছেন অনেক অনেক পেছনের একটি দিনে।

ইনস্টাগ্রামে অমিতাভের শেয়ার করা ছবিতে দেখা গেছে, ছোট্ট অভিষেকের মুখোমুখি দাঁড়িয়ে অমিতাভ। অভিষেকের মাথায় ফুলের টুপি, আর অমিতাভ মাথায় পরেছেন জন্মদিনের টুপি। পিতাপুত্র একজন আরেকজনের দিকে তাকিয়ে হাসছেন। আর অমিতাভের হাতে একটি ক্যামেরা।

ছবিটি কোনো এক জন্মদিনের পার্টিতে তোলা জানিয়ে অমিতাভ লিখেছেন, “অভিষেক... তুমি ক্যামেরার সামনে খুব তাড়াতাড়ি শুরু করেছিলে... এবং এভাবেই চালিয়ে যাও ... আমার আশীর্বাদ রইল।"

অমিতাভের পোস্টে হৃদয় চিহ্ন দিয়ে ভালোবাসা জানিয়েছেন অভিষেকের বড় বোন শ্বেতা বচ্চন। সূত্র: এনডিটিভি

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)