[ গ্লিটজ ] পাসপোর্ট ছাড়া বিমানবন্দরে, ফিরতে হল অভিনেত্রীকে বিমানবন্দরে এসে বিপাকে পড়লেন বলিউড অভিনেত্রী মৌনী রায়। বুধবার সকালে আন্তর্জাতিক একটি ফ্লাইট ধরতে সেজেগুঁজে মুম্বাই বিমানবন্দরে হাজির হয়েছিলেন তিনি। নীল রঙের পোশাকে, চোখে চশমা এটে,পাপারাজ্জিদের ক্যামেরায় পোজও দিয়েছিলেন। কিন্তু পাসপোর্ট আনতেই ভুলে গিয়েছিলেন তিনি, তাই বিমানবন্দরের ভেতরে ঢুকতে না পেরে ফিরতে হল বাড়ি। গ্লিটজ ডেস্ক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রকাশিত: ২২:৩৫, ১২ জুলাই ২০২৩ | আপডেট: ২২:৩৫, ১২ জুলাই ২০২৩ bdnews24