১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

পাসপোর্ট পাবেন না শেখ হাসিনা, ফিরতে হবে প্রত্যর্পণ চুক্তিতেই: টুকু

জ্বালানি খাতের সংকট, গ্যাসের ঘাটতি, এলপিজির বাজার এবং সৌরবিদ্যুৎ উৎপাদন নিয়ে সরকারের পরিকল্পনার কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটপকমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেছেন, আগামী গ্রীষ্মের আগে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এলপিজি আমদানির বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে। সাক্ষাৎকারে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানো, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেছেন মন্ত্রী। শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে তার বক্তব্য, “ভারত যদি না দেয়, কিছু করার নাই।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Nov 2026, 07:34 PM

Updated : 16 Nov 2026, 07:34 PM