নতুন সিনেমা দামালে বর-কনে সেজে আসছেন বিদ্যা সিনহা মিম ও শরিফুল রাজ। তবে বিয়ের আসর থেকে কীভাবে পালিয়ে ফুটবল মাঠে চলে যান রাজ, তার একটি ভিডিও ক্লিপ সোশাল মিডিয়ায় শেয়ার করলেন মিম। স্বাধীন বাংলা ফুটবল দলকে নিয়ে রায়হান রাফির নির্মিত এই সিনেমা আগামী ২৮ অক্টোবর মুক্তি পাচ্ছে।