২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেহনাজ গিলের ফিটনেস রহস্য

ভারতে সালমান খানের সঞ্চালনায় জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’র ত্রয়োদশ সিজনে নজর কেড়েছিলেন পাঞ্জাবের ‘ক্যাটরিনা কাইফ’ খ্যাত শেহনাজ গিল। সে সময় শুধু দর্শক নয়, গিল জয় করেছিলেন ভাইজানের মনও। আর সালমানের চেষ্টাতেই ‘কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমায় কাজের সুযোগ আসে এই তরুণ অভিনেত্রীর, তবে নায়িকা হিসেবে নয়। গিল বরাবর ফিটনেস আর সতেজ স্বাস্থ্য ধরে রাখার বার্তা দিয়ে আসছেন সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসকে এক সাক্ষাৎকারে গিল জানিয়েছেন তার ফিটনেসের কথা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2023, 07:29 PM

Updated : 19 Mar 2023, 01:25 PM

Image

পাঞ্জাবের মেয়ে গিল মনে করেন সুস্থতা ও শরীর ‘ধরে’ রাখার মূলমন্ত্র হলো ‘খাদ্যাভাস’। তার দিন শুরু হয় লিকার চা আর আগের রাতে কাঁচা হলুদ মেশানো পানি দিয়ে। এছাড়াও তিনি পান করেন আপেল সিডার ভিনেগার মোশানো পানিও

Image

বলিউডে অভিষেকের আগে গিল পাঞ্জাবে তিনটি সিনেমায় অভিনয় করেছেন। সকালে নাশতার টেবিলে এই অভিনেত্রীর সামনে থাকে কাঁচা ছোলা, দোসা। ভারি কিছু চাইলে খান মেথি দিয়ে তৈরি পারাটা

Image

গিল জানান, ওজন কমাতে চাইলে ক্রাশ ডায়েট বা রোজ ব্যায়ামাগারে ঢুঁ মারতেই হবে, তাতে তিনি বিশ্বাসী নন। মেদ তৈরি হয় এমন খাবার এড়িয়ে বাড়িতেই হালাকা ব্যায়াম করে ওজন নিয়ন্ত্রণে রাখা সম্ভব

Image

পুষ্টিকর খাবার খাওয়াই শুধু নয় গিল নিয়মিত পর্যাপ্ত পানিও পান করেন। এছাড়া সালাদ হিসেবে খান শশা, গাজর

Image

সালমান খান এবং দক্ষিণী অভিনেত্রী পূজা হেগড়ের সাথে আগামী ২১ এপ্রিল বড় পর্দায় আসছেন গিল। শোনা গেছে মূল চরিত্র না পেলেও বেশ ভালোই পারিশ্রমিক নিয়েছেন তিনি