১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বলিউডের তারকা, আদি ঠিকানা অন্য কোথাও

এমন অনেক তারকা আছেন বলিউডে, যাদের জন্ম ভারতে নয়। সিনেমা দিয়ে এই তারকারা ভারতের জন্য কোটি কোটি রুপি এনে দিলেও, কারও কারও সে দেশে ভোটাধিকারও নেই। টাইমস অব ইন্ডিয়ার তথ্যে সেইসব তারকাদের ছবি নিয়ে সাজানো হয়েছে এ প্রতিবেদন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2023, 07:38 PM

Updated : 04 Feb 2023, 09:03 PM

Image

বলিউডের এই সময়ের নামিদামি নায়িকাদের মধ্যে অন্যতম দীপিকা পাড়ুকোন। এই নায়িকার জন্ম ডেনমার্কের কোপেনহেগেনে, বেড়ে ওঠা বেঙ্গারুলুতে। বলিউডে দীপিকার অভিষেক হয়েছিল শাহরুখ খানের সঙ্গে ‘ওম শান্তি ওম’ সিনেমা দিয়ে। বর্তমানে সেই বলিউড বাদশাহর সাথেই ‘পাঠান’ সিনেমা দিয়ে আলোচনায় দীপিকা। বাঙালিদের মত মসুর ডাল দিয়ে ভাত মেখে খেতে পছন্দ করেন তিনি।

Image

বলিউড নির্মাতা মহেশ ভাট গুজরাটের মানুষ। তার মেয়ে আলিয়ার মা সোনি রাজদান ব্রিটিশ নাগরিক।জন্মসূত্রে আলিয়াও ব্রিটিশ নাগরিকত্ব পান। এই অভিনেত্রীর মাতৃকূলের বেশিরভাগ সদস্যই যুক্তরাজ্যে থাকেন। আলিয়া সম্পর্কে নতুন তথ্য হল, নেটফ্লিক্সে গত বছর মুক্তি পাওয়া আলিয়ার ‘ডারলিংস’ সিনেমায় একটি দৃশ্যধারণের সময় আলিয়া এতটাই হেসেছিলেন যে নির্মাতাকে ডার্ক কমেডি ঘরানার সিনেমাটির শুটিং চার ঘণ্টা বন্ধ রাখতে হয়েছিল। 

Image

বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমারের জন্ম পাঞ্জাবের অমৃতসরে, বড় হওয়া দিল্লিতে। কিন্তু বর্তমানে কানাডার নাগরিক তিনি। কানাডার প্রশাসন অক্ষয়কে ‘সাম্মানিক নাগরিকত্ব’ দিয়েছে। বিষয়টি জানাজানি হয় ২০১৯ সালে ভারতের লোকসভা নির্বাচনের সময়। ওই নির্বাচনে টুইঙ্কেল খান্না ভোট দিলেও তার স্বামী নায়ক অক্ষয় কুমার ভোট দেননি। কারণ কানাডার নাগরিকত্ব নেওয়ার পর ভারতে তিনি ভোটাধিকার হারান। কিছুদিন আগে বলিউড নির্মাতা করণ জোহরের ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে গিয়ে অক্ষয় জানিয়েছিলেন তার এক ‘অসহায়ত্বের’ কথা। সেটি হল তার স্ত্রী লেখক ও একসময়ের নায়িকা টুইঙ্কেল খান্না যখনই সমাজের অসঙ্গতি নিয়ে ‘ধারালো’ সমালোচনা করে কিছু লিখেন,  ছাপানোর আগে সেই অংশটি বাদ দিতে অক্ষয় তার স্ত্রীর হাতে-পায়ে ধরেন।

Image

বাবা কশ্মিরী এবং ব্রিটিশ মায়ের ঘরে জন্ম ক্যাটরিনা কাইফের। জন্মস্থান হংকং। তবে এই অভিনেত্রীর ব্রিটিশ নাগরিকত্বও আছে। মুসলিম বাবা ও খ্রিস্টান মায়ের সন্তান ক্যাটরিনা একবার জানিয়েছিলেন, তিনি শরীরে সবসময় তাবিজ পরেন। ঠিক কোন ধর্মের অনুসারী তিনি, তা কখনও খোলাসা করেননি। ক্যাটরিনাকে বেশ কয়েকবার মসজিদ, মন্দির এবং নামি সুফির মাজারেও দেখা গেছে।

Image

প্রাপ্তবয়স্কদের সিনেমা থেকে মডেল অভিনেত্রী হিসেবে বলিউডে নিজের জায়গা করে নেওয়া সানি লিওনির জন্ম কানাডায় এক পাঞ্জাবী পরিবারে।ভারতে আসার আগে সেখানেই থাকতেন তিনি। ছেলেবেলায় তার ইচ্ছে ছিল বড় হয়ে নার্স হবেন।

Image

২০১১ সালে ‘রকস্টার’ সিনেমা দিয়ে নার্গিস ফাকরির অভিষেক বলিউডে। নার্গিস জন্মসূত্রে ভারতীয় নন, কুইন্সের এক মুসলিম পরিবারে জন্ম এই অভিনেত্রীর। বলিউডে অনেকদিন তার দেখা নেই। অবশেষের বিরতি ভেঙে একটি হিন্দি ও তেলেগু সিনেমা দিয়ে কাজে ফিরছেন নার্গিস। তার ভাষ্য হল, ‘সিনেমার হিট ফ্লপের চেয়েও তার কাছ ভাবনার বিষয় হল বাড়িতে আরশোলার সংখ্যা বেড়েছে না কমেছে।“

Image

শ্রীলঙ্কার নাগরিক জ্যাকুলিন ফার্নান্দেজ বলিউডে শক্ত জায়গা করে নিলেও ভারতীয় নাগরিত্ব নেই তার। তিনি জন্মেছিলেন বাহরাইনের মানামাতে। ২০০৬ সালে মিস ইউনিভার্স শ্রীলঙ্কার খেতাব জেতেন । ফটোগ্রাফি পছন্দ করা  জ্যাকুলিন জানান, তার সঙ্গে মেকআপ কিট থাকুক বা না থাকুক ক্যামেরা থাকবেই।

Image

ভারতের ব্যতিক্রমধর্মী সিনেমার অভিনেত্রী কাল্কি কোচলিনের বাবা ফরাসি, মা ভারতীয়। অভিনেত্রী বেড়ে উঠেছেন পদুচেরিতে। দুবছর বয়সী সন্তানের মা হওয়া কোচলিন সদ্য জানিয়েছেন, সিনেমার কোনো চরিত্র নয়, বাস্তব জীবনে মায়ের ভূমিকাই তার ভালো লাগছে।

Image

বলিউড অভিনেতা আমির খানের ভাগ্নে ইমরান খান জন্মসুত্রে যুক্তরাষ্ট্রের নাগরিক। বাবা-মায়ের বিবাহ বিচ্ছেদের পর মুম্বাইয়ে চলে আসেন ইমরান। সিনেমা বাদ দিয়ে ইমরান এখন একজন সমাজকর্মী। তবে কাজের বাইরে ইদানিং রান্নাতেও মন দিয়েছেন এই তরুণ।