০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

ক্যামডেনে সেরা সিনেমা বাংলাদেশের ‘অন্যদিন …’

‘শুনতে কি পাও!’ র পর ‘অন্যদিন ...’ দিয়ে বিভিন্ন উৎসব মাতাচ্ছেন কামার আহমাদ সাইমান।

ক্যামডেনে সেরা সিনেমা বাংলাদেশের ‘অন্যদিন …’

উত্তর আমেরিকার ‘ক্যামডেন’ চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমার পুরস্কার জিতল অন্যদিন ...।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2022, 07:16 PM

Updated : 21 Sep 2022, 09:07 PM

বাংলাদেশের ‘অন্যদিন…’ জিতে নিল উত্তর আমেরিকার ‘ক্যামডেন’ চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমার পুরস্কার।

‘অন্যদিন … টিম’ এর পক্ষ থেকে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই উৎসবের ‘হ্যারেল অ্যাওয়ার্ড’ জয়ের খবর জানানো হয়।

প্রামাণ্যচিত্র নির্মাতাদের কাছে আকর্ষণীয় ক্যামডেন উৎসবের অষ্টাদশ আসরে ‘হ্যারেল অ্যাওয়ার্ডের’ জন্য প্রতিযোগিতা করেন বাংলাদেশের কামার আহমাদ সাইমানসহ আটজন নির্মাতা। তার মধ্যে সাইমনের সিনেমাই জিতল পুরস্কার।

উৎসবে মেইনের রকল্যান্ডে অবস্থিত জার্নি’স অ্যান্ড থিয়েটারে ‘অন্যদিন…’ এর প্রদর্শনী হয়। এরপর আসে পুরস্কার জেতার খবর।

বাংলাদেশে নদী কীভাবে দর্শনগত ঐকতান সৃষ্টি করছে, সাইমনের এই সিনেমায় তা ফুটে উঠেছে বলে জুরিদের ভাষ্য। 

চলচ্চিত্র সমালোচক এরিক হাইনস জুরিদের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, “এই ছবিকে শ্রেষ্ঠ পুরস্কার দেওয়ার ব্যাপারে আমরা জুরিরা সবাই একমত ছিলাম। একটা গোটা সমাজের শক্তিশালী পর্যবেক্ষণ চমৎকার এই হাইব্রিড ছবি।”

Image

অন্যদিন ... এর পোস্টার

এই উৎসব শেষে করে প্রযোজক সারা আফরীনসহ ইউরোপের অন্যতম চলচ্চিত্র উৎসব জুরিখ ইন্টারন্যশনাল ফিল্ম ফেস্টিভ্যালের উদ্দেশে রওনা দিয়েছেন সাইমন, যেখানে ‘গোল্ডেন আই’ পুরস্কারের লড়াইয়ে আছে ‘অন্যদিন…’।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত নভেম্বরে বিশ্বের সেরা ১০ চলচ্চিত্র উৎসবের একটি ‘ইডফার’ মূল আন্তর্জাতিক প্রতিযোগিতায় আমন্ত্রণ পায় সাইমনের সিনেমাটি। আরে সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় আমস্টারডামের পাথে তুসান্সকিতে।

এর আগে মার্চে নিউ ইয়র্কের মিউজিয়াম অব মুভিং ইমেজ বা মমি’র ফার্স্ট লুক ফেস্টিভালে মাত্র ১৮টা নির্বাচিত ফিচারের মধ্যে প্রথম বাংলা ছবি ছিল 'অন্যদিন...'।
মমি’র ওয়েবসাইটে 'অন্যদিন...' এর সেগমেন্টকে বর্ণনা করা হয়েছিল 'আর্টিস্টিক মাস্টারপিস' হিসেবে।

দশ বছরের বেশি সময় ধরে একটা ওয়াটার ট্রিলজি বা জলত্রয়ীর কাজ করছেন সাইমন; যেখানে প্রথমটি ‘শুনতে কি পাও!’ আর দ্বিতীয়টি ‘অন্যদিন...’।

লোকার্নোর ওপেন ডোর্স এবং জার্মানির ডক-লাইপজিগের উদ্বোধনী সিনেমা ছিল ‘শুনতে কি পাও’। প্যারিসে সিনেমা দ্যু রিলে গ্রা প্রিঁ, মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গোল্ডেন কোঞ্চ বা স্বর্ণশঙ্খ এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ আরও অনেক পুরস্কার জিতেছিল সিনেমাটি।