২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রোতার দিকে মাইক ছুড়লেন অরিজিৎ!

যাকে লক্ষ্য করে ছুড়েছিলেন মাইক, তিনি সেটি হাতে নিয়ে বিপুল উৎসাহে তার সঙ্গে গলা মেলাতে থাকেন। বাকিরাও তখন কণ্ঠ মেলান।

শ্রোতার দিকে মাইক ছুড়লেন অরিজিৎ!

অরিজিৎ সিং।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2023, 07:22 PM

Updated : 17 Dec 2023, 08:22 PM

অরিজিৎ সিং মানেই সুরের মূর্ছনা। সাদামাটা জীবন যাপনেও প্রায়ই খবরের শিরোনাম হন গায়ক।

সেই অরিজিৎই কি না মঞ্চে ঘটিয়ে বসলেন এক কাণ্ড। কনসার্টে গান থামিয়ে শ্রোতার দিকে ছুড়ে মেরেছেন মাইক। সোশাল মিডিয়ায় সেই ভিডিও ছড়িয়েও পড়েছে।

তবে ভক্তদের জন্য শান্তির কথা হল- রেগে গিয়ে নয়, বরং শ্রোতাদের সঙ্গে কানেক্ট হতেই এই কাণ্ড করেন তিনি। যাকে লক্ষ্য করে ছুড়েছিলেন মাইক, তিনি সেটি হাতে নিয়ে বিপুল উৎসাহে তার সঙ্গে গলা মেলাতে থাকেন। বাকিরাও তখন কণ্ঠ মেলান।

কলকাতার সংবাদ প্রতিদিনি জানিয়েছে, ঘটনাটি ঘটে অরিজিতের গুয়াহাটি কনসার্টের।

গানের মাঝে প্রায়ই এমন নানা কাণ্ড করেন অরিজিৎ। কখনও অনুরাগীদের আনা উপহার চেয়ে নেন। তা আবার মঞ্চে তুলে ধরে সকলকে দেখান। কখনও গান বন্ধ করে অনুরাগীর ছুড়ে দেওয়া কাগজ বা টি-শার্টে অটোগ্রাফ দেন।

গুয়াহাটি কনসার্টেই এক নারী শ্রোতা অসুস্থ বোধ করলে গান থামিয়ে তিনি ঠিক আছেন কিনা জানতে চান অরিজিৎ।