মোমের অ্যাডেল
মাদাম তুসো জাদুঘরে অ্যাডেলের মোমের প্রতিকৃতি
ব্রিটিশ কণ্ঠশিল্পী অ্যাডেলের মোমের প্রতিকৃতি স্থাপন করা হয়েছে লন্ডনের মাদাম তুসো জাদুঘরে। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।
ডেইলি মিরর জানিয়েছে, ৩ জুলাই বুধবার মাদাম তুসো কর্তৃপক্ষ অ্যাডেলের প্রতিকৃতিটি জনসম্মুখে প্রকাশ করেন।
নিজের মোমের মূর্তি স্থাপনের ব্যাপারে অ্যাডেলের অভিব্যক্তি প্রসঙ্গে তার মুখপাত্র বলেন, “অ্যাডেল অনেক খুশি হয়েছেন। তিনি মনে করেন বিষয়টি খুবই চমৎকার।”
প্রতিকৃতিতে অ্যাডেলকে তার ২০১২ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে পরিহিত পোশাকে তুলে ধরা হয়েছে। অ্যাডেলের মুখপাত্র জানিয়েছেন প্রতিকৃতিটি তৈরির সময় শিল্পীদের সঙ্গে বসেননি তিনি; তবে এটি তৈরি শেষ হলে তিনি দেখে নিয়েছেন সবকিছু ঠিকঠাক আছে কি না।
