জীবনের স্রোত
মরুভূমির নতুন অ্যালবাম ‘জীবনের স্রোত’-এর মোড়ক উন্মোচন করলেন আইয়ুব বাচ্চু।
শুক্রবার মরুভূমি ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘জীবনের স্রোত’-এর মোড়ক উন্মোচন করেন এলআরবির প্রধান আইয়ুব বাচ্চু।
অনুষ্ঠানে আইয়ুব বাচ্চু বলেন, “মরুভূমি ব্যান্ড নতুন প্রজন্মের জয়ের পতাকা নিয়ে এগিয়ে যাবে। মরুভূমির গানগুলো অনেক গোছানো ও সুন্দর। আমি বিশ্বাস করি এই ব্যান্ড অনেক দূর এগিয়ে যাবে।”
‘বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি’র উত্তরা ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে এসেছিলেন এলআরবির সদস্যরা, প্রমিথিউসের বিপ্লব, সোহাগ এবং মেটাল মেইজের ফয়সাল।
বিপ্লব বলেন, “ভালো গানের টানে অনেক ব্যস্ততার মধ্যেও এখানে না এসে পারলাম না। কঠোর পরিশ্রম এই ব্যান্ডকে অনেকদূর নিয়ে যাবে বলে আমার বিশ্বাস।”
অনুষ্ঠানে মরুভূমি তাদের অ্যালবামের তিনটি গান পরিবেশন করে।
অ্যালবামে গান রয়েছে ৯টি। গানগুলো হল জীবনের স্রোতে, অসহায়, ছোটবেলা, তোমাকে, মানবতা, মেঠোপথ, প্রতীক্ষার প্রহর, মুখোশ ও শূন্যতা।
