মার্ক সিয়েন চেয়েছিলেন সাময়িক বিরতি, নিলেন চিরবিরতি
আইরিশ রক ব্যান্ড ‘দ্য স্ক্রিপ্ট’র সহ প্রতিষ্ঠাতা ছিলেন এই গিটারিস্ট।
আইরিশ রক ব্যান্ড ‘দ্য স্ক্রিপ্ট’র সহ প্রতিষ্ঠাতা সংগীত শিল্পী ও গিটারিস্ট মার্ক সিয়েন মারা গেছেন।
সোশ্যাল মিডিয়ায় দেওয়া ব্যান্ডটির বিবৃতির বরাতে এই খবর জানিয়েছে বলছে বিবিসি।
৪৬ বছর বয়সী এই শিল্পী কিছুটা অসুস্থ ছিলেন, তার মৃত্যু হয়েছে একটি হাসপাতালে।
গত বছর সিয়ান বিরতির ঘোষণা দেন। তার ভাষ্য ছিল, পরিবারের সঙ্গে সময় কাটাতে তার কিছুদিন কাজ থেকে বিরতি প্রয়োজন।
মার্ক সিয়েন একাধারে ছিলেন সংগীতশিল্পী, সংগীত পরিচালক ও প্রযোজক। ২০০১ সালে তিনি কণ্ঠিশল্পী ড্যানি ও'ডোনোগু এবং ড্রামার গ্লেইন পাওয়ারের সঙ্গে ‘দ্য স্ক্রিপ্ট’ গড়ে তোলেন।
সিয়েনের মৃত্যুতে সমসাময়িক শিল্পী এবং তার অনুরাগীদের শোক-শ্রদ্ধায় ভেসেছে সোশ্যাল মিডিয়া।
ইনস্টাগ্রামে পোস্ট করা বিবৃতিতে আইরিশ উপস্থাপক লরা হুইটমোর লিখেছেন, “এই সময়ে আপনার সকলের কথা ভাবছি। সিয়েন ছিলেন প্রতিভাবান পুরুষদের একজন।”
আইরিশ পপ তারকা জেডওয়ার্ড বলেছেন, “আইরিশ সংগীতের প্রত্যেকে এবং বিশ্বব্যাপী সংগীতানুরাগীরা আপনাকে (সিয়েন) হারিয়ে শোকাতুর। সিয়েন আমাদের প্রজন্মের সবচেয়ে আইকনিক আরিশ ব্যান্ডগুলোর সধ্যে একটি দ্য স্ক্রিপ্টের একজন প্রতিভাবান শিল্পী।”
ব্যান্ডটির সহশিল্পী কোডালাইন শ্রদ্ধা জানিয়ে টুইটারে লিখেছেন, “মার্ক সিয়েনের মৃত্যুতে আমি দুঃখিত।”
আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট মাইকেল ডি হিগিন্স বলেন, “সিয়েন বিশ্ব মঞ্চে আইরিশ সংগীত সাফল্যের একটি অসামান্য উদাহরণ। বিভিন্ন অ্যালবামে এই ব্যান্ড দলটির গান এবং যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন সময়ে জনপ্রিয়তা পেয়েছে। সত্যিই অসাধারণ অর্জন!”
১৯৭৬ সালে ২৯ অক্টোবরে সিয়ানের জন্ম ডাবলিনে মাউন্ড ব্রাউনের লিবার্টিজ এলাকায়। স্ত্রী রিনা সিয়ানের সঙ্গে তার সংসারে তিন সন্তান।
সংগীতের প্রতি অনুরাগ প্রকাশ পায় অল্প বয়স থেকে। দ্য স্ক্রিপ্টে যোগদানের আগে সিয়েন ‘মাইটাউন’ ব্যান্ডের সদস্য ছিলেন। দ্য স্ক্রিপ্টে এসে তিনি তার বহুমুখী প্রতিভার স্বাক্ষর রাখেন। গিটারিস্ট হিসেবে সিয়েন দ্য স্ক্রিপ্টে এলেও সিয়েন গীতিকার ও পাওয়ার ড্রামার হিসেবেও নিজের গুণ তুলে ধরেন।
এই ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘উই ক্রাই’। এরপর একে একে আসে তিনটি অ্যালবাম ‘সায়েন্স অ্যান্ড ফেইথ’, ‘#থ্রি’, এবং ‘নো সাউন্ড উইদাউট সাইসেলন্স’।
চারটি অ্যালবামই আয়ারল্যান্ড এবং যুক্তরাজ্যে টপ চার্টে সেসময় শীর্ষে ছিল।
